১২৮ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) এরূপ উত্তম পুরস্কার দান করেন নাই যেরূপ আমাকে দান করিয়াছেন। যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্য কথা বলার অঙ্গীকার করিয়াছি সেদিন হইতে আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলার এরাদাও করি নাই এবং আমি আশা করি বাকি জীবনেও আল্লাহ তায়ালা আমাকে মিথ্যা হইতে বাঁচাইবেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5777 চিত কি ১4০8 2০৯৫1 ৪ 5 র্ ডা 23015 19৮9 অর্থ ঃ “আল্লাহ তায়ালা দয়াপরবশ হইয়াছেন নবীর প্রতি এবং মুহাজির ও আনসারগণের প্রতি যাহারা নবীর অনুগামী হইয়াছিল এমন €কট মুহূর্তে যখন তাহাদের মধ্যকার এক দলের অন্তর বিচলিত হওয়ার উপক্রম হইয়াছিল, তৎপর আল্লাহ তাহাদের অবস্থার প্রতি দয়াপরবশ হইয়াছেন ; নিঃসন্দেহে আল্লাহ তাহাদের সকলের উপর অতিশয় শ্নেহশীল, করুণাময়। আর সেই তিন ব্যক্তির অবস্থার প্রতিও অনুগ্রহ করিলেন) যাহাদের ব্যাপার মুলতবী রাখা হইয়াছিল, যখন ভূপৃষ্ঠ নিজ প্রশস্ততা সত্ত্বেও তাহাদের প্রতি সংকীর্ণ হইতে লাগিল এবং তাহারা নিজেরা নিজেদের জীবনের প্রতি বিত্ষ হইয়া পড়িল, আর তাহারা বুঝিতে পারিল যে, আল্লাহ €র পাকড়াও) হইতে কোথাও আশ্রয় পাওয়া যাইতে পারে না-_তাহারই দিকে প্রত্যাবর্তন করা ব্যতীত। তৎপর তাহাদের অবস্থার প্রতিও অনুগ্রহ করিলেন, যাহাতে তাহারা ভবিষ্যতেও আল্লাহর দিকে) রুজু থাকে। নিশ্চয় আল্লাহ তায়ালা অতিশয় অনুগ্রহকারী, করুণাময়। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং কোজেকর্মে) সত্যবাদীদের সঙ্গে থাক।' আল্লাহ্র কসম, আমার নিকট ইসলামের প্রতি হেদায়াত দানের নেয়ামতের পর আমার প্রতি আল্লাহ তায়ালার সর্বাপেক্ষা বড় নেয়ামত ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।