হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১২৭ আমার দিকে দৌড়াইয়া আসিলেন এবং আমার সহিত মুসাফাহা করিয়া আমাকে মোবারকবাদ দিলেন। আল্লাহর কসম, মুহাজিরীনদের মধ্য হইতে তিনি ব্যতীত আর কেহ আমার নিকট উঠিয়া আসেন নাই। হযরত তালহা (রাঃ)এর এই ব্যবহার আমি কখনও ভূলিব না। হযরত কাব রোঃ) বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম তখন তাঁহার চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল দেখাইতেছিল। তিনি এরশাদ করিলেন, তোমার মা যেদিন তোমাকে প্রসব করিয়াছেন সেদিন হইতে আজ পর্যন্ত তোমার জীবনের সর্বোত্তম দিনের সুসংবাদ গ্রহণ কর। আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, ইহা কি আপনার পক্ষ হইতে, না আল্লাহ তায়ালার পক্ষ হইতে? তিনি বলিলেন, না, বরং আল্লাহ তায়ালার পক্ষ হইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হইতেন তখন তাহার চেহারা মোবারক উদ্ভাসিত হইয়া উঠিত। এরূপ মনে হইত যেন এক টুকরা চাদ। তীহার চেহারা দেখিয়াই আমরা তাহার আনন্দকে বুঝিতে পারিতাম। আমি যখন তীহার সম্মুখে বসিলাম তখন আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার তওবার পরিপূর্ণতা এই যে, আমি আমার সমস্ত সম্পত্তি আল্লাহ ও তীহার রাসূলের নামে সদকা করিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার কিছু সম্পত্তি নিজের জন্য রাখিয়া লও, ইহা তোমার জন্য উত্তম হইবে। আমি বলিলাম, খাইবারে আমার যে অংশ রহিয়াছে উহা নিজের জন্য সত্য বলার দরুন নাজাত দান করিয়াছেন, অতএব আমার তওবার পরিপূর্ণতা এই যে, আমি যতদিন জীবিত থাকিব সর্বদা সত্য কথা বলিব। আল্লাহর কসম, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সত্য কথা বলিয়াছি সেদিন হইতে আজ পর্যন্ত আমার জানা মতে কোন মুসলমানকে আল্লাহ তায়ালা সত্য কথার উপর ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।