Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১২৬ হায়াতৃস্‌ সাহাবাহ্‌ রোঃ) বসিয়াছিলাম। আর আমার অবস্থা ছিল সেরূপ যেরূপ আল্লাহ তায়ালা উল্লেখ করিয়াছেন, অর্থাৎ আমার জীবন দুর্বিষহ হইয়া উঠিয়াছিল এবং জমিন প্রশস্ত হওয়া সত্বেও আমার জন্য অহা সংকীর্ণ হইয়া গিয়াছিল। এমন সময় আমি এক ব্যক্তিকে সিলা” পাহাড়ে চড়িয়া উচ্চস্বরে এই আওয়াজ দিতে শুনিলাম যে, হে কা'ব, সুসংবাদ গ্রহণ কর। আমি সঙ্গে সঙ্গে সেজদায় পড়িয়া গেলাম এবং বুঝিতে পারিলাম যে, প্রশস্ততা আসিয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাযের পর লোকদের মধ্যে আমাদের তওবা কবুল হওয়ার কথা ঘোষণা করিলেন। লোকেরা আমাদেরকে সুসংবাদ দানের জন্য ছুটিল এবং অনেকে যাইয়া আমার উভয় সাথীকে সুংবাদ দিল। এক ব্যক্তি ঘোড়া ছুটাইয়া আমার নিকট আসিল। (ইনি হযরত যুবায়ের ইবনে আওয়াম (রাঃ) ছিলেন।) আসলাম গোত্রের এক ব্যক্তি দ্রুত দৌড়াইয়া পাহাড়ে উঠিল এবং সেখান হইতে আওয়াজ দিল, আর এই আওয়াজ ঘোড়ার পূর্বে পৌছিয়া গেল। (ইনি হযরত হামযা ইবনে আমর আসলামী রোঃ) ছিলেন।) আমি যাহার আওয়াজ শুনিয়াছি, সে যখন আমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসিল তখন আমি তাহাকে নিজের পরিধানের উভয় কাপড় খুলিয়া দিয়া দিলাম! আল্লাহর কসম, সে সময় আমার নিকট এই কাপড় ব্যতীত আর কোন কাপড় ছিল না। সুতরাং আমি অন্য একজনের নিকট হইতে কাপড় ধার লইলাম এবৎ উহা পরিধান করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হওয়ার উদ্দেশ্যে চলিলাম। পথে দলে দলে লোকেরা আমার সহিত সাক্ষাৎ করিল এবং তাহারা আমাকে তওবা কবুল হওয়ার উপর এই বলিয়া মোবারকবাদ দিতে লাগিল ষে, তোমার জন্য মোবারক হউক, আল্লাহ তায়ালা তোমার তওবা কবুল করিয়াছেন। আমি যখন মসজিদে পৌছিলাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসিয়াছিলেন এবং তাঁহার চতূর্পার্্বে লোকজন বসিয়াছিল। হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ (রাঃ) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।