হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১২৫ কোন কিছু করিব? সে বলিল, না, (তালাক দিও না) বরং তাহার নিকট হইতে পৃথক থাক, তাহার নিকটে যাইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাকী দুই সঙ্গীর নিকটও এই পয়গাম পাঠাইলেন। আমি আমার স্ত্রীকে বলিলাম, তৃমি তোমার বাপের বাড়ী চলিয়া যাও। যতক্ষণ আল্লাহ তায়ালা ইহার ফয়সালা না করেন সেখানেই থাক। হযরত হেলাল ইবনে উমাইয়াহ রোঃ)এর স্ম্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, হেলাল ইবনে উমাইয়াহ একেবারে বৃদ্ধলোক, তাহার খেদমত করারও কেহ নাই। (আমি যদি তাহাকে ছাড়িয়া চলিয়া যাই তবে) তিনি ধ্বংস হইয়া যাইবেন। আপনি কি ইহা অপছন্দ করেন যে, আমি তাহার খেদমত করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, তবে সে যেন তোমার নিকটে না আসে। স্ত্রী বলিলেন, আল্লাহর কসম, তাহার মধ্যে তো এইদিকের কোন ঝৌকই নাই। তিনি তো যেদিন হইতে এই ঘটনা ঘটিয়াছে আজ পর্যন্ত কাঁদিতেই রহিয়াছেন। হেযরত কাপ্ব রোঃ) বলেন,) আমাকে আমার পরিবারের কেহ কেহ বলিল, হেলাল ইবনে উমাইয়ার ন্যায় তৃমিও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে তোমার স্ত্রীর খেদমতের ব্যাপারে অনুমতি লইতে । আমি বলিলাম, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে অনুমতি চাহিব না। কি জানি অনুমতি চাহিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলিবেন? আর আমি তো জোয়ান মানুষ (নিজের কাজ নিজেই সমাধা করিতে পারি)। এইভাবে আরো দশদিন কাটিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হইতে আমাদের সহিত কথাবার্তা বলিতে নিষেধ করিয়াছেন সেদিন হইতে পঞ্চাশ দিন পূর্ণ হইল। পঞ্চাশতম দিনের সকালে ফজরের নামায. পড়িয়া আমি আমার ঘরের ছাদের উপর ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।