Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ১ এবং তাহার সহিত আমার অত্যাধিক মহববত ছিল। আমি তাহাকে সালাম দিলাম। আল্লাহর কসম, তিনি আমার সালামের উত্তর দিলেন না। আমি বলিলাম, হে আবু কাতাদাহ, আমি আপনাকে আল্লাহ্‌র দোহাই দিয়া জিজ্ঞাসা করি, আপনি কি জানেন যে, আমি আল্লাহ ও তীহার রাসূলকে মহব্বত করি? তিনি চুপ রহিলেন। আমি তাহাকে দ্বিতীয়বার আল্লাহর দোহাই দিয়া জিজ্ঞাসা করিলাম, কিন্তু তিনি চুপ রহিলেন। যখন আমি তাহাকে ত্তীয়বার জিজ্ঞাসা করিলাম তখন তিনি বলিলেন, আল্লাহ ও তীহার রাসূলই ভাল জানেন। ইহা শুনিতেই আমার চোখে পানি আসিয়া গেল। আমি আবার দেয়াল টপকাইয়া ফিরিয়া আসিলাম। এই অবস্থায় একদিন আমি মদীনার বাজারের যাইতেছিলাম। এমন সময় মদীনায় শস্য বিক্রয়ের জন্য আগত সিরিয়ার অধিবাসী এক নিবতীকে শুনিলাম, বলিতেছে, কে আছে আমাকে কাস্ব ইবনে মালেকের ঠিকানা বলিয়া দিবে? লোকেরা আমার দিকে ইশারা করিতে লাগিল। সে আমার নিকট আসিল এবৎ আমাকে গাস্সানের বাদশার পক্ষ হইতে রেশমী কাপড়ে প্যাচানো একটি চিঠি দিল। উহাতে লেখা ছিল, “আম্মাবাদ, আমার নিকট এই সংবাদ পৌছিয়াছে যে, তোমার মনিব তোমার উপর জুলুম করিয়াছে। আল্লাহ তোমাকে অপমানের জায়গায় না রাখুন এবং তোমাকে ধ্বংস না করুন, তুমি আমাদের নিকট আসিয়া পড়, আমরা আমি চিঠি পড়িয়া ভাবিলাম, ইহা আরেক মুসীবত আমার উপর আসিয়াছে। আমাকে ইসলাম হইতে সরাইবার চেষ্টা চলিতেছে।) আমি এই চিঠি লইয়া যাইয়া তন্দুরের ভিতর নিক্ষেপ করিলাম। পঞ্চাশ দিনের মধ্য হইতে চল্লিশ দিন এইভাবে অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদবাহক আমার নিকট আসিল এবং আমাকে বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদেশ করিতেছেন, যেন তুমি নিজ স্ত্রী হইতে পৃথক হইয়া যাও! আমি বলিলাম, আমি কি তাহাকে তালাক দিয়া দিব, না আর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।