Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১২৩ মুরারাহ ইবনে রাবী” আমরী ও হেলাল ইবনে উমাইয়া ওয়াকেফী (রোঃ)। তাহারা আমাকে এমন দুই ব্যক্তির নাম বলিল, যাহারা উভয়ে বদরের যুদ্ধে শরীক ছিলেন এবং বর্তমান অবস্থায় আমার সহিত শরীক আছেন। তাহারা এই দুইজনের নাম উল্লেখ করার পর আমি চলিয়া আসিলাম। যাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যায় নাই তাহাদের মধ্য হইতে আমাদের তিনজনের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে কথা বলিতে নিষেধ করিয়া দিলেন। সুতরাং লোকেরা আমাদের সহিত কথা বলা বন্ধ করিয়া দিল এবং আমাদের সহিত তাহাদের আচরণ বদলাইয়া গেল। এমনকি মনে হইতে লাগিল যে, জমিনও বদলাইয়া গিয়াছে, ইহা যেন আমার সেই পূর্ব পরিচিত জমিন নয়। আমরা এইভাবে পঞ্চাশ দিন অতিবাহিত করিয়াছি। আমার দুই সঙ্গী তো অক্ষম হইয়া ঘরে বসিয়া রহিল এবং তাহারা সারাক্ষণ কান্নাকাটি করিত। আমি তাহাদের মধ্যে যুবক ও অধিক শক্তিশালী ছিলাম। অতএব আমি বাহিরে আসিতাম এবং মুসলমানদের সহিত নামাযে শরীক হইতাম, বাজারে ঘুরাফিরা করিতাম, কিন্তু কেহ আমার সহিত কথা বলিত না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া তীহাকে সালাম করিতাম। তিনি নামাষের পর নিজের জায়গায় বসিয়া থাকিতেন। আমি মনে মনে বলিতাম যে, আমার সালামের উত্তরে তাঁহার ঠোঁট মোবারক নডিয়াছে কিনা? তারপর আমি তীহার নিকটে দীড়াইয়া নামায পড়িতে আরন্ত করিতাম এবং আড়চোখে তীহার দিকে দেখিতাম! যখন আমি নামাযে মনোযোগ দিতাম তখন তিনি আমার দিকে দেখিতেন। আবার যখন আমি তাঁহার দিকে দেখিতাম, তিনি অন্যদিকে চেহারা ঘুরাইয়া ফেলিতেন। এইভাবে লোকদের অসহযোগিতা যখন দীর্ঘ হইল তখন (একদিন অসহ্য হইয়া) আমি হাঁটিতে হাঁটিতে হযরত আবু কাতাদাহ (রাঃ)এর বাগানের দেয়ালের উপর উঠিলাম। তিনি আমার চাচাতো ভাই ছিলেন ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।