১২২ হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) আল্লাহ তায়ালা (আপনাকে প্রকৃত অবস্থা জানাইয়া) আমার প্রতি অসন্তুষ্ট করিয়া দিবেন। আর যদি আমি আপনার নিকট সত্য কথা বলিয়া দেই তবে যদিও আপনি এখন আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যাইবেন, কিন্তু আমি আল্লাহ তায়ালার নিকট আশা রাখি যে, তিনি আমাকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহর কসম, আমার কোন ওজর ছিল না। আল্লাহর কসম, আমি এইবার যখন আপনার (সহিত না যাইয়া) পিছনে রহিয়া গেলাম তখন আমি যে পরিমাণ শক্তিশালী ও সম্পদশালী ছিলাম, ইতিপূর্বে আমি কখনও এরূপ ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই ব্যক্তি সত্য কথা বলিয়াছে। তারপর বলিলেন, আচ্ছা, তুমি উঠিয়া যাও, তোমার ব্যাপারে এখন আল্লাহ তায়ালাই ফয়সালা করিবেন। আমি সেখান হইতে উঠিয়া আসিলে (আমার গোত্র) বনু সালামার অনেকে দ্রুত উঠিয়া আসিল এবং আমার পিছনে চলিতে লাগিল। তাহারা আমাকে বলিল, আল্লাহর কসম, ইতিপূর্বে তুমি কোন গুনাহ করিয়াছ বলিয়া আমাদের জানা নাই। তৃমি কি এইটুকু করিতে পারিতে না যে, অন্যান্য যাহারা পিছনে রহিয়া গিয়াছিল তাহারা যেমন অজুহাত দেখাইয়াছে তুমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অজুহাত পেশ ওয়াসাল্লামের এস্তেগফার যথেষ্ট ছিল। আল্লাহর কসম, তাহারা আমাকে এইভাবে তিরচ্কার করিতে থাকিল। অবশেষে আমি এরাদা করিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরিয়া যাইয়া নিজের পূর্বকথাকে অস্বীকার কাহারো সহিত কি. এরূপ ব্যবহার করা হইয়াছে? তাহারা বলিল, হা, আরো দুই ব্যক্তির সহিত এরূপ করা হইয়াছে। তাহারা দুইজনও তোমার মত বলিয়াছে! তাহাদেরকেও উহাই বলা হইয়াছে যাহা তোমাকে বলা হইয়াছে। আমি জিজ্ঞাসা করিলাম, তাহারা দুইজন কে? তাহারা বলিল, ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।