Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১২১ অতঃপর আমাকে যখন বলা হইল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিসত্বর পৌছিয়া যাইবেন তখন এদিক সেদিকের সমস্ত মিথ্যা অজুহাত আমার অন্তর হইতে বাহির হইয়া গেল এবং আমি বুঝিতে পারিলাম যে, মিথ্যা অজুহাত দেখাইয়া আমি কখনও নিজেকে বাঁচাইতে পারিব না। সুতরাং আমি সিদ্ধান্ত লইলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সত্য কথাই বলিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া পৌছিলেন। তিনি যখনই সফর হইতে ফিরিয়া আসিতেন সর্বপ্রথম মসজিদে উঠিতেন এবং দুই রাকাত নামায আদায় করিয়া লোকদের সহিত সাক্ষাতের জন্য বসিয়া যাইতেন। যথারীতি নামায হইতে অবসর হইয়া যখন তিনি মসজিদে বসিলেন তখন যাহারা এই যুদ্ধে না যাইয়া পিছনে রহিয়া গিয়াছিল তাহারা হাজির হইতে লাগিল এবং কসম করিয়া নিজেদের ওজর পেশ করিতে লাগিল। এইরূপ লোকদের সংখ্যা আশির অধিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের বাহ্যিক অবস্থাকে মানিয়া লইলেন এবং তাহাদেরকে বাইআত করিলেন ও তাহাদের জন্য ইস্তেগফার করিলেন, আর তাহাদের ভিতরগত অবস্থাকে আল্লাহ তায়ালার সোপর্দ করিলেন। আমিও তীহার খেদমতে উপস্থিত হইলাম। আমি যখন তাঁহাকে সালাম করিলাম তিনি রাগের হাসি হাসিলেন। অতঃপর বলিলেন, আস। আমি হাঁটিয়া আসিয়া তাহার সম্মুখে বসিয়া গেলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কেন পিছনে থাকিয়া গেলে? তুমি কি সওয়ারী খরিদ করিয়াছিলে না? আমি বলিলাম, জি, হা, আল্লাহর কসম, যদি এখন আপনি ব্যতীত দুনিয়ার আর কাহারো নিকট আমি হইতাম তবে যুক্তিস্মত ওজর পেশ করিয়া তাহার গোসসা হইতে নিজেকে রক্ষা করিতে পারিতাম। কেননা আল্লাহ তায়ালা আমাকে যুক্তিতর্কের পারদর্শিতা দান করিয়াছেন। কিন্তু আল্লাহর কসম, আমি জানি, যদি আজ আমি মিথ্যা বলিয়া আপনাকে সন্তুষ্ট করিয়া লই তবে অতিসত্বর ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।