Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১২০ হায়াতুস্‌ সাহাবাহ রাঃ) প্রস্তুত হওয়ার জন্য গেলাম, কিন্তু যখন ফিরিয়া আসিলাম তখনও কোন প্রকার প্রস্তৃতিই হইল না। এইভাবে আমার সময় অতিবাহিত হইতে লাগিল। অপরদিকে মুসলমানগণ অত্যন্ত দ্রুত তবৃকের দিকে অগ্রসর হইতে লাগিলেন। একসময় আমার যুদ্ধে যাওয়ার সময়ও হাতছাড়া হইয়া গেল। আমি এরাদাও করিয়াছিলাম যে, রওয়ানা হইয়া যাই এবং লশকরের সহিত যাইয়া মিলিত হই। হায় যদি আমি তাহা করিতাম! কিন্ত তাহা করা আমার তকদীরে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলিয়া যাওয়ার পর আমি যখন ঘর হইতে বাহির হইয়া লোকদের মধ্যে ঘুরাফিরা করিতাম তখন আমার এই কারণে বড় দুঃখ হইত যে, আমি শুধু তাহাদেরকেই দেখিতে পাইতাম যাহাদের উপর মুনাফিকীর দাগ লাগিয়া রহিয়াছে অথবা এঁ সমস্ত দুর্বল লোকদেরকে দেখিতাম, যাহাদিগকে আল্লাহ তায়ালা অপারগ বলিয়া মাফ করিয়া দিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবৃক পৌছা পর্যন্ত আমার ব্যাপারে কোন আলোচনা করেন নাই। তবুকে পৌছিয়া তিনি লোকদের সহিত এক মজলিসে বসিয়াছিলেন। সেখানে বলিলেন, কাস্বের কি হইল? বনু সালামার এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ, সম্পদ ও রাপের অহংকার তাহাকে আটক করিয়া রাখিয়াছে। হযরত মুআয ইবনে জাবাল (োঃ) বলিলেন, ভূমি খুবই অন্যায় কথা বলিয়াছ। ইয়া রাসূলাল্লাহ, আমরা তাহাকে ভাল মানুষ বলিয়াই জানি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রহিলেন। আমি যখন এই সংবাদ পাইলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়া আসিতেছেন তখন চিন্তা ও দুঃখ আমাকে ঘিরিয়া ধরিল। বিভিন্ন মিথ্যা অজুহাত আমার মনে আসিতে লাগিল। ভাবিতে লাগিলাম যে, আগামীকাল কি অজুহাত দেখাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসস্তুষ্টি হইতে জান বাঁচাইবঃ এই ব্যাপারে আমার পরিবারের প্রত্যেক বিচক্ষণ ব্যক্তিদের নিকট পরামর্শ চাহিলাম। ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।