হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১১৯. করিতেন, যেন লোকেরা সেইদিকে যাওয়ার এরাদা বুঝে । কিন্তু এই যুদ্ধের সময় যেহেতু প্রচণ্ড গরম পড়িতেছিল এবং সফরও দূরের ছিল, রাস্তায় মরু ময়দান ছিল এবং শত্রু সংখ্যাও অনেক বেশী পরিমাণে ছিল সেহেতু তিনি মুসলমানদের জন্য স্পষ্টভাবে ঘোষণা করিয়া দিয়াছিলেন। যাহাতে লোকজন এই সফরের জন্য পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করে এবং যেদিকে যাওয়ার এরাদা ছিল সকলকে তাহা জানাইয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মুসলমানদের সংখ্যাও এত অধিক পরিমাণে ছিল যে, তাহাদের সকলের নাম রেজিষ্টারভূক্ত করা কঠিন ছিল। (লোকজন অনেক বেশী হওয়ার কারণে) যদি কেহ গোপনে পিছনে থাকিয়া যাইতে চাহিত তবে সে এই ধারণা করিতে পারিত যে, যদি তাহার ব্যাপারে ওহী নাধিল না হয় তবে কেহ জানিতে পারিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় এই যুদ্ধে গিয়াছেন যখন ফল পাকিতেছিল এবং ছায়ায় অবস্থান করা প্রত্যেকের নিকট প্রিয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার সহিত মুসলমানরাও প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন। আমি সকালে বাহির হইতাম যাহাতে মুসলমানদের সহিত আমিও প্রস্ততি গ্রহণ করি, কিন্তু যখন ফিরিতাম তখন কোন প্রস্তাতিই হইয়া উঠিত না। আমি মনে মনে ভাবিতাম যে, আমার সামর্থ্য ও সচ্ছলতা রহিয়াছে (যখন চাহিব প্রস্তৃত হইয়া বাহির হইয়া পড়িব)। এইভাবে আমার দেরী হইতে লাগিল। লোকেরা খুব জোরদারভাবে প্রস্তুত হইতে লাগিল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সহকারে রওয়ানা হইয়া গেলেন। আমার তখনও কোন প্রস্ততি গ্রহণ করা হইয়াছিল না। আমি মনে মনে বলিলাম, আমি এক দুই দিনের মধ্যে প্রস্তুত হইয়া যাইব এবং বাহিনীর সহিত যাইয়া মিলিত হইব। সুতরাৎ বাহিনী রওয়ানা হওয়ার পর সকালবেলা আমি প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে বাহির হইলাম, কিন্তু কোনরকম প্রস্তৃতি ছাড়াই ফিরিয়া আসিলাম। পরদিন সকালে আবার ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।