Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর রাস্তা হইতে পিছনে থাকিয়া যাওয়া ও উহাতে অবহেলা করাতে অসন্তোষ প্রকাশ হযরত কা” ইবনে মালেক আনসারী রো? )এর ঘটনা হযরত কাম্ব ইবনে মালেক (রাঃ) বলেন, আমি তবুকের যুদ্ধ ব্যতীত আর কোন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (সঙ্গে না যাইয়া) পিছনে থাকি নাই। অবশ্য বদরের যুদ্ধে পিছনে রহিয়া গিয়াছিলাম, কিন্তু সেই যুদ্ধে না যাওয়ার কারণে আল্লাহ তায়ালা কাহারো প্রতি অসন্তুষ্ট হন নাই। কেননা সেই যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলার মোকাবেলা করার €ও তাহাদের মালামাল লইবার) উদ্দেশ্যে বাহির হইয়াছিলেন। (যুদ্ধ করার মোটেও ইচ্ছা ছিল না।) কিন্তু আল্লাহ তায়ালা মুসলমানদের সহিত তাহাদের দুশমনদের হঠাৎ করিয়া পূর্ব ইচ্ছা ছাড়াই মোকাবেলা করাইয়া দিলেন। আমি আকাবার সেই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত উপস্থিত ছিলাম যে রাত্রে আমরা তাহার নিকট ইসলামের উপর চলার দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম। আমি ইহা পছন্দ করি না যে, আকাবার সেই রাত্রের উপস্থিতির বিনিময়ে বদরের যুদ্ধে শরীক হই। যদিও লোকদের মধ্যে আকাবার রাত্র অপেক্ষা বদরের দিন অধিক প্রসিদ্ধ। আমার (বুকের যুদ্ধে শরীক না হওয়ার) ঘটনা এই যে, তবৃকের যুদ্ধ হইতে পিছনে রহিয়া যাওয়ার সময় আমি যেরূপ শক্তিশালী ও সম্পদের অধিকারী ছিলাম ইতিপূর্বে কোন যুদ্ধে আমি এরূপ ছিলাম না। আল্লাহর কসম, তবুকের যুদ্ধের পূর্বে কখনও আমার মালিকানাধীন দুইটি উটনী আমার নিকট হয় নাই, কিন্তু এই যুদ্ধের সময় আমার নিকট দুইটি উটনী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মোবারক এই ছিল যে, লড়াইয়ের জন্য যেদিকে যাওয়ার এরাদা হইত উহা প্রকাশ করিতেন না, বরং অন্যদিকের অবস্থা ইত্যাদি জিজ্ঞাসা ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।