Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১১৭ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ, তাহারা আজর ও সওয়াবের দিক দিয়া) ফযীলত হিসাবে পূর্ব ও পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব তাহা অপেক্ষা অধিক তোমার আগে চলিয়া গিয়াছে। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লশকরকে রওয়ানা হওয়ার হুকুম দিলেন। তাহারা আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি এখনই রাত্রে রওয়ানা হইয়া যাইব, না রাত্রে এখানে থাকিয়া সকালে রওয়ানা হইব£ তিনি বলিলেন, তোমরা কি চাওনা যে, এই রাত্র জান্নাতের বাগানের মধ্য হইতে এক বাগানে কাটাও ? বোইহাকী) | হযরত ওমর (রাঃ)এর অপছন্দ করা আবু যুরআহ ইবনে আমর ইবনে জারীর (রহঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রোঃ) এক লশকর রওয়ানা করিলেন। উহাতে হযরত মুআয ইবনে জাবাল (রাঃ)ও ছিলেন। সেই লশকর রওয়ানা হওয়ার পর তিনি হযরত মুআয রোঃ)কে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন থাকিয়া গেলেঃ তিনি বলিলেন, আমি এরাদা করিয়াছি যে, জুমুআর নামায পড়িয়া তারপর রওয়ানা হইব। হযরত ওমর (রাঃ) বলিলেন, তৃমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুন নাই যে, আল্লাহ তায়ালার রাস্তায় এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তাহা হইতে উত্তম? (কানযুল উল্মাল) ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।