১১৬ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) দুনিয়ার মধ্যে যাহা আছে তাহা হইতে উত্তম। বিদায়াহ) অপর এক রেওয়ায়াতে আছে, হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে রাওয়াহা (রাঃ)কে এক লশকরের সহিত পাঠাইলেন। সেই লশকর জুমুআর দিন রওয়ানা হইল। হযরত ইবনে রাওয়াহা (রাঃ) নিজের সঙ্গীদেরকে আগে পাঠাইয়া দিলেন এবং মনে মনে বলিলেন, আমি একটু পরে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জুমুআর নামায পড়িয়া লশকরের সহিত মিলিত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করিয়া তাহাকে দেখিলেন। বলিলেন, তৃকি কেন তোমার সঙ্গীদের সহিত সকালে গেলে না? তিনি আরজ করিলেন, আমার ইচ্ছা হইল যে, আপনার সহিত জুমুআর নামায পড়িয়া তাহাদের সহিত যাইয়া মিলিত হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, তুমি যদি জমিনের বুকে যাহা কিছু রহিয়াছে তাহা সম্পূর্ণ খরচ করিয়া দাও তবুও তাহাদের এক সকালের সওয়াব লাভ করিতে পারিবে না। বিদায়াহ) হযরত মুআয ইবনে আনাস রোঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার সাহাবীদেরকে এক জেহাদে যাওয়ার জন্য হুকুম করিলেন। একজন তাহার পরিবারের লোকদেরকে বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামায পড়িয়া তারপর তাহাকে সালাম করিয়া, বিদায় জানাইয়া যাইব। হয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন কোন দোয়া করিয়া দিবেন যাহা অগ্রে পৌছিয়া কেয়ামতের দিন কাজে আসিবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামা শেষ করিলেন তখন সেই ব্যক্তি সালাম করিবার জন্য অগ্রসর হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, তুমি জান কি তোমার সঙ্গীগণ তোমার কি পরিমাণ আগে চলিয়া গিয়াছে? তিনি বলিলেন, হাঁ, তাহারা আজ সকালে গিয়াছে। (অর্থাৎ অর্ধদিন পরিমাণ আমার আগে গিয়াছে।) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।