হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১১৫ ইবনে হারেসাহ রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সদকা করার উৎসাহ দিলেন তখন প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুসারে যাহা কিছু তাহার নিকট ছিল আনিতে লাগিল। হযরত উলবাহ ইবনে যায়েদ (রাঃ) বলিলেন, আয় আল্লাহ! আমার নিকট সদকা করার মত কিছুই নাই। আয় আল্লাহ! আপনার মাখলুকের মধ্যে যে কেহ আমার ইজ্জত নষ্ট করিয়াছে আমি উহা সদকা করিতেছি (অর্থাৎ উহা মাফ করিয়া দিতেছি)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঘোষণাকারীকে হুকুম দিলেন। সে এই ঘোষণা করিল যে, কোথায় সেই ব্যক্তি, যে গতরাত্রে নিজের ইজ্জত সদকা করিয়াছে? হযরত উলবাহ (রাঃ) দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার সদকা কবুল হইয়া গিয়াছে। ইবনে মাজাহ) অপছন্দ করা হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য এক লশকর পাঠাইলেন যাহার আমীর হযরত যায়েদ (রাঃ)কে বানাইলেন এবং বলিলেন, যদি যায়েদ শহীদ হইয়া যায় তবে জান্ফর আমীর হইবে। যদি জাস্ফর শহীদ হুইয়া যায় তবে ইবনে রাওয়াহা আমীর হইবে রোযিয়াল্লাহু আনহুম)। হযরত ইবনে রাওয়াহা (রাঃ) পিছনে রহিয়া গেলেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জুমুআর নামায আদায় করিলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন পিছনে রহিয়া গেলে? তিনি আরজ করিলেন, আপনার সহিত জুমুআর নামায আদায় করার জন্য। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, আল্লাহ তায়ালার রাস্তায় এক সকাল অথবা এক বিকাল কাটাইয়া দেওয়া দুনিয়া ও ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।