Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ) সফরের জন্য কিছু খেজুর ও রসদ হিসাবে দিয়া দিলেন। তাহারা উভয়ে উহার উপর হাওদা বাঁধিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত (আল্লাহর রাস্তায়) গেলেন। হযরত উলবাহ ইবনে যায়েদ রো? )এর ঘটনা ইউনুস ইবনে বুকাইর (রহঃ) ইবনে ইসহাক রেহঃ)এর রেওয়ায়াতে ইহাও বর্ণনা করিয়াছেন যে, হযরত উলবাহ ইবনে যায়েদ (রাঃ) (এরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাওয়ার কোন ব্যবস্থা হইল না, অতএব তিনি) রাত্রে বাহির হইলেন এবং আল্লাহ তায়ালার তৌফিকে যতখানি সম্ভব নামায পড়িলেন। তারপর কাঁদিয়া উঠিলেন এবং আরজ করিলেন, আয় আল্লাহ, আপনি জেহাদে যাওয়ার হুকুম দিয়াছেন এবং উহার উৎসাহ দিয়াছেন, কিন্তু আপনি না আমাকে এই পরিমাণ সম্বল দিয়াছেন যে, আমি জেহাদে যাইতে পারি, আর 'না আপনার রাসূলকে কোন সওয়ারী দিয়াছেন, যাহা তিনি আমাকে (জেহাদে যাওয়ার জন্য) দিবেন। অতএব যে কোন মুসলমান আমার জান, মাল ও ইজ্জতের ব্যাপারে আমার উপর জুলুম করিয়াছে আমি উহা মাফ করিয়া দিলাম এবং এই মাফ করার সওয়াব সমস্ত মুসলমানের জন্য সদকা করিয়া দিলাম। অতঃপর তিনি সকালবেলা লোকদের সহিত যাইয়া মিলিত হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, গতরাত্রের সদকাকরনেওয়ালা কোথায়? কেহ দীড়াইল না। তিনি দ্বিতীয়বার বলিলেন, সদকা করনেওয়ালা কোথায়? দীড়াইয়া যাও। হযরত উলবাহ (রাঃ) দাঁড়াইয়া তাহাকে নিজের সমস্ত ঘটনা বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তৃমি সুসংবাদ লও। সেই পাক যাতের কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, তোমার এই সদকা কবুল দানের মধ্যে লেখা হইয়াছে। (বিদায়াহ) আবু আবস ইবনে জাব্র (রহঃ) বলেন, হযরত উলবাহ ইবনে যায়েদ ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।