হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১১৩ রাখি।) অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বাহির হইলাম। পথে হযরত ওমায়ের ইবনে ওহব (রাঃ)এর সহিত সাক্ষাৎ হইল। আমি তাহাকে বলিলাম, তুমি সাহসী মানুষ, আর আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। আমি একজন অপরাধী, কাজেই তুমি একটু পিছনে থাক যাহাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একাকী সাক্ষাৎ করিতে পারি। হযরত ওমায়ের ইবনে ওহব রোঃ) পিছনে রহিলেন। আমি যখন লশকরের নিকটবর্তী হইলাম তখন লোকেরা আমাকে দেখিতে পাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু খাইসামাহ যেন হয়! আমি হাজির হইয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আমি তো ধবংস হওয়ার উপক্রম হইয়াছিলাম। তারপর নিজের সমস্ত ঘটনা বলিলাম। তিনি আমার ব্যাপারে প্রশংসামূলক কথা বলিলেন এবং আমার জন্য দোয়া করিলেন। তোবারানী) আল্লাহর রাস্তায় বাহির হওয়া ও খরচ করার সামর্থ্য না থাকায় সাহাবা রোঃ)দের দুঃখিত হওয়া ইবনে ইসহাক রেহঃ) বলেন, আমার নিকট. এই রেওয়ায়াত পৌছিয়াছে যে, হযরত ইবনে ইয়ামীন (রাঃ)এর সহিত হযরত আবু লায়লা ও হযরত আবদুল্লাহ ইবনে মুগাফফাল রোঃ)এর সাক্ষাৎ হইল। ইহারা দুইজন কাঁদিতেছিলেন। হযরত ইবনে ইয়ামীন (বাঃ) জিজ্ঞাসা করিলেন, আপনারা দুইজন কেন কাঁদিতেছেন? তাহারা বলিলেন, আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে (আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য) সওয়ারী চাহিতে গিয়াছিলাম, কিন্তু আমরা তাহার নিকট কোন সওয়ারী পাই নাই যে, তিনি আমাদেরকে দিবেন। আর. আমাদের নিকটও এমন কোন সম্বল নাই যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাইতে পারি। ইহা শুনিয়া হযরত ইবনে ইয়ামীন (রাঃ) তাহাদিগকে নিজের উটনী দিয়া দিলেনূ: এবং ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।