Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১১২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটু আগে হাজির হইতে চাই। অতএব যদি তুমি আমার একটু পিছনে আস তবে তোমার কোন অসুবিধা হইবে না। (আমাকে একটু আগে যাইতে দাও।) হযরত ওমায়ের ইবনে ওহব রোঃ) রাজী হইয়া গেলেন। হযরত আবু খাইসামাহ (রাঃ) যখন নিকটে পৌছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে অবস্থান করিতেছিলেন। লোকেরা বলিল, এই যে, পথে একজন ঘোড়সওয়ার আসিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আবু খাইসামাহ যেন হয়। সাহাবা রোঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম, সত্যই তিনি আবু খাইসামাহ। হযরত আবু খাইসামাহ (রাঃ) উট বসাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলেন এবং তীহাকে সালাম করিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, হে আবু খাইসামাহ ! তোমার নাশ হউক। (অর্থাৎ তৃমি ধবংসের নিকটবর্তী হইয়া গিয়াছিলে।) অতঃপর হযরত আবু খাইসামাহ রোঃ) সমস্ত ঘটনা বলিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার ব্যাপারে প্রশংসামূলক কথা বলিলেন এবং তাহার জন্য নেক দোয়া করিলেন। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত সাশ্দ ইবনে খাইসামাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পিছনে রহিয়া গিয়াছিলাম। তাঁহার সঙ্গে যাইতে পারি নাই। একদিন বাগানে আসিয়া দেখি, ছাপড়ার মধ্যে পানি ছিটানো হইয়াছে এবং আমার স্ত্রী সেখানে রহিয়াছে। আমি বলিলাম, ইহাতো ইনসাফ নয় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম ও লু হাওয়ায় থাকিবেন, আর আমি ছায়ায় ও নেয়ামতের মধ্যে থাকিব। আমি উঠিয়া নিজের উটনীর নিকট গেলাম এবং উহার গদির পিছনে সফরের সামান বাঁধিলাম এবং পথের জন্য খেজুর লইলাম। আমার স্ত্রী উচ্চস্বরে ডাকিয়া জিজ্ঞাসা করিল, হে আবু খাইসামাহ, কোথায় যাইতেছেন£ (আমি বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাওয়ার ইচ্ছা ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।