Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ (রাঃ) ১১১ হযরত আবু খাইসামাহ রোঃ )এর ঘটনা ইবনে ইসহাক (রহঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈবুকের যুদ্ধে) রওয়ানা হইয়া যাওয়ার কয়েকদিন পর হযরত আবু খাইসামাহ (রাঃ) নিজের ঘরে ফিরিলেন। সেদিন খুবই গরম পড়িতেছিল। তিনি দেখিলেন, তাহার দুই স্ত্রী তাহার বাগানে নিজ নিজ ছাপড়ার মধ্যে রহিয়াছে এবং তাহারা প্রত্যেকেই নিজ নিজ ছাপড়ায় পানি ছিটাইয়া (ঘরকে ঠাণ্ডা করিয়া) রাখিয়াছে। আর প্রত্যেকেই তাহার জন্য ঠাণ্ডা পানি ও খাবার তৈয়ার করিয়া রাখিয়াছে। তিনি বাগানে ঢুকিয়া ছাপড়ার দরজায় দাঁড়াইয়া স্ত্রীদের ও তাহাদের সাজানো জিনিসের প্রতি দৃষ্টি বুলাইলেন। তারপর বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রৌদ্র, লু হাওয়া ও প্রচণ্ড গরমের মধ্যে আছেন, আর আবু খাইসামাহ ঠাণ্ডা ছায়ায় তৈয়ারী খানা ও সুন্দরী স্ত্রী ও মালদৌলতের মধ্যে থাকিবে? ইহা কখনই ইনসাফের কথা নয়। তারপর বলিলেন, আল্লাহর কসম, আমি তোমাদের কাহারো ছাপড়ায় প্রবেশ করিব না। আমি তো সোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাইয়া মিলিত হইব। তোমরা উভয়ে আমার জন্য সফরের সামান প্রস্তৃত করিয়া দাও । তাহারা সবকিছু প্রস্তুত করিয়া দিলেন। তিনি নিজের উটনীর নিকট আসিলেন এবং উহার পিঠে গদি বাঁধিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বাহির হইয়া পড়িলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবৃক পৌছার পরপরই তিনি তীহার খেদমতে পৌছিয়া গেলেন। পথে হযরত ওমায়ের ইবনে ওহব জুমাহী (রাঃ)এর সহিত তাহার সাক্ষাৎ হইয়াছিল। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বাহির হইয়াছিলেন। তাহারা উভয়ে একসাথে চলিতেছিলেন। তবুকের নিকটে পৌছিয়া হযরত আবু খাইসামাহ রোঃ) হযরত ওমায়ের ইবনে ওহব (রাঃ)কে বলিলেন, আমার দ্বারা একটি অন্যায় হইয়া গিয়াছে, এইজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।