Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১১০ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) লইয়া গেলেন এবং যখন আর সামনে যাওয়ার পথ পাওয়া গেল না তখন তাহাকে সেখানে দাফন করিয়া ফিরিয়া আসিলেন। হযরত আবু আইয়ুব (রাঃ) বলিতেন, আল্লাহ তায়ালা বলিয়াছেন__ 365 0555 অর্থাৎ তোমরা হালকা হও বা ভারী হও- সর্বাবস্থায় (আল্লাহর রাস্তায়) বাহির হও। আমি তো আমাকে হালকা অথবা ভারী-_এই দুইয়ের এক অবস্থায় পাইতেছি। (অতএব আমাকে বাহির হইতেই হইবে।) হোকেম) অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আবু আইয়ুব (রাঃ) হযরত মুআবিয়া রোঃ)এর যুগে এক জেহাদে গেলেন এবং অসুস্থ হইয়া পড়িলেন। যখন অসুস্থতা বাড়িয়া গেল তখন নিজের সঙ্গীদেরকে বলিলেন, আমি যখন মারা যাইব তখন আমাকে সওয়ারীর উপর লইয়া চলিবে। যখন তোমরা দুশমনের মোকাবেলার জন্য কাতারবন্দী হইয়া দাঁড়াইবে তখন আমাকে তোমাদের পদতলে দাফন করিবে। সুতরাং তাহার সঙ্গীগণ তাহাই করিলেন। অতঃপর হাদীসের বাকি অংশ বর্ণিত হইয়াছে। আবু যিবইয়ান 'রেহঃ) বলেন, হযরত আবু আইয়ুব (রাঃ) ইয়াীদ ইবনে মুআবিয়ার সহিত এক যুদ্ধে গেলেন। হযরত আবু আইয়ুব রোঃ) বলিলেন, আমি যখন মারা যাইব তখন আমাকে দুশমনের জমিনে লইয়া যাইও। তোমরা যেখানে দুশমনের সহিত মোকাবিলা করিবে সেখানে আমাকে তোমাদের পদতলে দাফন করিয়া দিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, যে ব্যক্তি এইভাবে মৃত্যুবরণ করিবে যে, সে আল্লাহর সহিত কাহাকেও শরীক করে না সে জান্নাতে প্রবেশ করিবে। (বেদায়াহ) ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।