হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১০৯ ওফাত পর্যন্ত তাহার সহিত জেহাদে অংশগ্রহণ করিয়াছেন। (আপনি আল্লাহর রাস্তায় বহুবার গিয়াছেন, এখন ঘরে থাকুন।) আমাদিগকে আপনার পক্ষ হইতে যাইতে দিন। তিনি বলিলেন, না, তোমরা আমাকে (জেহাদে যাওয়ার জন্য) প্রস্তুত করিয়া দাও। সুতরাং তিনি জেহাদে সমুদ্র সফর করিলেন এবং সমুদ্বেই তাহার ইন্তেকাল হইল। সাতদিন পর তাহার সঙ্গীগণ একটি দ্বীপ পাইলেন এবং সেখানে তাহাকে দাফন করিলেন। (সোতদিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাহার শরীরে কোন প্রকার পরিবর্তন ঘটে নাই হেহা তাহার একটি কারামত ছিল।) হেস্তীআব) হযরত আবু আইয়ুব রোঃ)এর ঘটনা মুহাম্মাদ ইবনে সীরীন (রহঃ) বর্ণনা করেন যে, হযরত আবু আইয়ুব আনসারী রোঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত থাকিয়াছেন। শুধু এক বৎসর বাহিনীর আমীর এক যুবক নিযুক্ত হওয়াতে তিনি সেই বৎসর যান নাই। কিন্তু সেই বৎসরের পর সর্বদাই তিনি আফসোসের সহিত তিন বার করিয়া এই কথা বলিতেন যে, আমার আমীর কাহাকে বানানো হইল, ইহার সহিত আমার কি সম্পর্ক? (আমার উদ্দেশ্য তো মুসলমানদের সহিত আল্লাহর রাস্তায় যাওয়া।) ইহার পর তিনি এক জেহাদে গেলেন। সেখানে তিনি অসুস্থ হইলেন। বাহিনীর আমীর ইয়াধীদ ইবনে মুআবিয়া ছিলেন। তিনি তাহাকে দেখিতে আসিলেন এবং জিজ্ঞাসা করিলেন, আপনার কোন কিছুর প্রয়োজন আছে কি? তিনি বলিলেন, আমার প্রয়োজন এই যে, আমি যখন মারা যাইব তখন আমার লাশ কোন বাহনের উপর রাখিয়া যতদূর সম্ভব আমাকে দুশমনের এলাকার ভিতরে লইয়া যাইবে, যখন সামনে যাওয়ার আর কোন পথ থাকিবে না তখন সেখানে আমাকে দাফন করিয়া তোমরা ফিরিয়া চলিয়া আসিবে। সুতরাং তিনি যখন মারা গেলেন তখন ইয়াধীদ তাহার লাশকে একটি বাহনের উপর রাখিয়া দুশমনের এলাকার ভিতর ড/$/.81100119.0010
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।