হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ) ১০৭ মদীনায় থাকিতে লাগিলেন। যখন সিরিয়ার দিকে মুসলমানদের লশকর রওয়ানা হইতে লাগিল তখন হযরত বেলাল (রাঃ)ও তাহাদের সহিত চলিয়া গেলেন এবং সিরিয়ায় পৌছিয়া গেলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যেব রেহঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ) জুমুআর দিন যখন মিম্বারের উপর বসিলেন তখন হযরত বেলাল (রাঃ) বলিলেন, হে আবু বকর! হযরত আবু বকর (রাঃ) বলিলেন, লাব্বায়েক (অর্থাৎ হাজির আছি)। হযরত বেলাল (রাঃ) বলিলেন, আপনি কি আমাকে আল্লাহর জন্য মুক্ত করিয়াছিলেন, না আপনার নিজের জন্য? হযরত আবু বকর (বাঃ) বলিলেন, আল্লাহর জন্য। হযরত বেলাল রোঃ) বলিলেন, আপনি আমাকে আল্লাহর রাস্তায় যাওয়ার অনুমতি দিন। হযরত আবু বকর রোঃ) তাহাকে অনুমতি দিলেন। সুতরাৎ তিনি সিরিয়ায় চলিয়া গেলেন এবং সেখানেই তাহার ইন্তেকাল হইল। (ইবনে সাদ্দ) হযরত মেকদাদ রো? )এর জেহাদে না যাইয়া ঘরে বসিয়া থাকিতে অসম্মতি আবু ইয়াধীদ মক্কী (রহঃ) বলেন, হযরত আবু আইযুব ও হযরত মেকদাদ (রাঃ) বলিতেন, আমাদিগকে এই হুকুম করা হইয়াছে যে, আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর রাস্তায়) বাহির হই। : 3526 ৩12 উক্ত আয়াতের তাহারা উভয়ে এই ব্যাখ্যাই করিতেন। (হিলইয়াহ) আবু রাশেদ হুবরানী রহঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়সওয়ার হযরত মেকদাদ ইবনে আসওয়াদ (রাঃ)এর সহিত সাক্ষাত করিলাম। তিনি হিমস শহরে এক মুদ্রা বিনিময়কারীর সিন্দুকের উপর বসিয়াছিলেন। ভারী শরীর হওয়ার দরুন তাহার শরীরের কিছু অংশ সিন্দুকের বাহিরে ছিল। (আর এই অবস্থায়ও) ড/$/%.81100119.0010
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।