Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) ১০৫ সর্বাপেক্ষা আশাজনক আমল এই যে, আমি এক রাত্র এইভাবে কাটাইয়াছিলাম যে, সারারাত্র সকাল পর্যন্ত বৃষ্টি হইতেছিল, আর আমি মাথার উপর ঢাল ধরিয়া দীড়াইয়াছিলাম, পরদিন সকালবেলা আমরা কাফেরদের উপর অতর্কিতে আক্রমণ করিলাম। অতঃপর বলিলেন, আমার মৃত্যুর পর আমার অস্ত্র ও ঘোড়া আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য দিয়া দিও। ইন্তেকালের পর হযরত ওমর রোঃ) তাহার জানাযার নামাযের জন্য বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, ওলীদের বংশের মেয়েরা যদি জামার বুক না ছিড়ে, বিলাপ না করে তবে তাহাদের জন্য হযরত খালেদ (রাঃ)এর ইন্তেকালে অশ্রু বহাইতে কোন দোষ নাই। এই রেওয়ায়াত দ্বারা বুঝা যায় যে, হযরত খালেদ ইবনে ওলীদ (রোঃ)এর ইন্তেকাল মদীনায় হইয়াছে। কিন্তু অধিকাংশ এতিহাসিকগণের মতে তাহার ইন্তেকাল হিমস শহরে হইয়াছে। (এসাবাহ) হযরত বেলাল রোঃ )এর আল্লাহর রাস্তায় বাহির হওয়ার আগ্রহ হযরত আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ, ওমর ইবনে হাফস ও আম্মার ইবনে হাফস (রহঃ). তাহাদের পিতা হইতে ও তাহাদের পিতাগণ তাহাদের দাদা হইতে বর্ণনা করেন, হযরত বেলাল (রাঃ) হযরত আবু বকর (রোঃ)এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসুলের খলীফা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি, মুমিনীনদের সবচেয়ে উত্তম আমল হইল আল্লাহর রাস্তায় জেহাদ করা। অতএব আমি এই এরাদা করিয়াছি যে, মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকিব। হযরত আবু বকর রোঃ) বলিলেন, হে বেলাল, আমি তোমাকে আল্লাহ তায়ালার, আমার ইজ্জতের ও আমার হকের দোহাই দিয়া. বলিতেছি যে, আমার বয়স অধিক হইয়া গিয়াছে, এবং আমার শক্তিও কমিয়া গিয়াছে এবং আমার মৃত্যুর সময়ও নিকটবর্তী হইয়া গিয়াছে। (এইজন্য তুমি যাইও না।) হযরত বেলাল রোঃ) বিরত রহিলেন এবং ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।