Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)এর জেহাদের আগ্রহ হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)এর বংশের আযাদকৃত গোলাম হযরত যেয়াদ (রহঃ) বলেন, হযরত খালেদ রোঃ) ইন্তেকালের সময় বলিয়াছেন, জমিনের বুকে সেই রাত্র অপেক্ষা আর কোন রাত্র আমার নিকট অধিক প্রিয় নয়, যে রাত্রে প্রচণ্ড শীতের দরুন পানি জমিয়া যায়, এবং আমি সেই রাত্রে মুহাজিরদের এক জামাতের সহিত অবস্থান করি, আর পরদিন সকালে তাহাদেরকে লইয়া শত্রর উপর আক্রমণ করি। অতএব তোমরা জেহাদ করিতে থাকিও। অপর .এক রেওয়ায়াতে আছে, হযরত খালেদ (রাঃ) বলেন, যে রাত্রে আমার ঘরে নতুন দুলহান আসে, যাহাকে আমি অত্যন্ত মহব্বতও করি অথবা যে রাত্রে আমাকে পুত্রসন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হয়, এমন দরুন পানি জমিয়া যায়, এবং আমি সেই রাত্রে মুহাজিরদের এক জামাতের সহিত অবস্থান করি, আর পরদিন সকালে শত্রুর উপর আক্রমণ করি। মোজমা) কায়েস ইবনে আবি হাযেম (রেহঃ) বলেন, হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ) বলিয়াছেন, আমি আল্লাহর রাস্তায় জেহাদের দরুন কোরআন শরীফ হইতে বেশী পড়িতে পারি নাই। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত খালেদ (রাঃ) বলিয়াছেন, জেহাদে ব্যস্ততার দরুন আমি কোরআন শরীফ হইতে বেশী শিখিতে পারি নাই। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত আবু ওযায়েল (রহঃ) বলেন, হযরত খালেদ ইবনে ওলীদ রোঃ)এর ইন্তেকালের সময় নিকটবর্তী হইলে তিনি বলিলেন, আমার আকাঙ্খা ছিল যে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হইব। এই কারণে যে যে স্থানে শাহাদাতের সম্ভাবনা ছিল এমন সমস্ত স্থানে আমি উপস্থিত হইয়াছি, কিন্ত আমার জন্য বিছানায় মৃত্যবরণই তকদীরে লেখা হইয়াছিল। লা-ইলাহা ইল্লাল্লাহ-এর পর আমার নিকট ড/$/.811100119.0010

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।