হায়াতৃস্ সাহাবাহ্ (রাঃ) ১০৩ হারেস ইবনে হিশাম রোঃ) যখন সিরিয়ার উদ্দেশ্যে মক্কা হইতে রওয়ানা হইতে লাগিলেন তখন সমস্ত মক্কাবাসী তোহার এইভাবে চিরদিনের জন্য মক্কা হইতে বিদায় গ্রহণের কারণে) অত্যন্ত চিন্তিত ও বিচলিত হইল দুধের শিশু ব্যতীত ছোটবড় সকলেই তাহাকে বিদায় জানাইবার জন্য মক্কা শহর হইতে বাহির হইয়া আসিল। তিনি যখন বাতহা নামক স্থানে উচু জায়গায় অথবা উহার নিকটবর্তী স্থানে পৌছিলেন তখন থামিয়া গেলেন এবং সমস্ত লোকজনও তাহার চারিপার্বে ক্রন্দনরত অবস্থায় থামিয়া গেল। তিনি যখন লোকদের এই ব্যাকুলতা দেখিলেন তখন বলিলেন, হে লোকসকল, আল্লাহর কসম, আমি এই জন্য চলিয়া যাইতেছি না যে, আমার নিকট তোমাদের প্রাণ অপেক্ষা নিজের প্রাণ অধিক প্রিয় অথবা আমি তোমাদের (কা) শহরের পরিবর্তে অন্য কোন শহর পছন্দ করিয়াছি, বরং এইজন্য যাইতেছি যে, যখন ইসলাম গ্রহণ ও আল্লাহর রাস্তায় জেহাদের) ডাক আসিয়াছিল, তখন এই ডাকে কুরাইশের এমন কিছু লোক অগ্রগামী হইয়াছিল-_আল্লাহর কসম-_যাহারা না কুরাইশের সম্ভ্রান্ত লোকদের মধ্যে ছিল, আর না উচ্চ বংশীয়দের মধ্যে ছিল। (কারণ কুরাইশের সম্ভ্রান্ত ও উচ্চ বংশের লোক তো আমরা ছিলাম।) এখন আমাদের অবস্থা এই হইল যে, আল্লাহর কসম, যদি আমরা মক্কার পাহাড়সমূহ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করিয়া দেই তবুও আমরা তাহাদের একদিনের সওয়াবের পরিমাণও লাভ করিতে পারিব না। আল্লাহর কসম, যদিও তাহারা দুনিয়াতে আমাদের অপেক্ষা অগ্রগামী হইয়াছে, কিন্ত আমরা চাই যে, কমপক্ষে আখেরাতে তাহাদের সমান হইতে পারি। আমলকারীর জন্য (আপন আমলের ব্যাপারে) আল্লাহকে ভয় করা উচিত। অতঃপর তিনি সিরিয়া অভিমুখে রওয়ানা হইয়া গেলেন এবং তাহার সফর সঙ্গীগণও তাহার সহিত গেলেন। সেখানে তিনি শহীদ হইলেন। আল্লাহ তায়ালা তাহার প্রতি রহমত নাযিল করুন। ছস্তীআব) ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।