Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 02
/ ৬০১
📝 লেখা 📖 পিডিএফ

১০২ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ) অগ্রগামী হইয়া) অর্জন করিয়াছে। ইহারা তোমাদের অপেক্ষা অগ্রগামী হইয়াছে, যেমন তোমরা দেখিতেছ। আল্লাহর কসম, ইহারা তোমাদের উপর অগ্রগামী হইয়া যে সম্মান লাভ করিয়াছে, তোমরা এখন উহা কিছুতেই লাভ করিতে পারিবে না। অতএব তোমরা জেহাদে মনোনিবেশ কর এবং উহাতে শেষ পর্যন্ত লাগিয়া থাক। হয়ত আল্লাহ তায়ালা তোমাদিগকে জেহাদ ও শাহাদাতের মর্তবা নসীব করিবেন। অতঃপর হযরত সুহাইল ইবনে আমর (রাঃ) কাপড় ঝাড়িয়া উঠিয়া গেলেন এবং (জেহাদের উদ্বোশ্যে) সিরিয়ায় চলিয়া গেলেন। হযরত হাসান রেহঃ) বলেন, হযরত সুহাইল রোঃ) সত্য বলিয়াছেন, আল্লাহর কসম, যে বান্দা তাহাদের সমান করেন না যাহারা দেরী করে। (হাকেম) হযরত সুহাইল (রাঃ )এর আল্লাহর রাস্তায় বাহির হওয়া হযরত আবু সাশ্দ ইবনে ফাযালাহ (রাঃ) একজন সাহাবী। তিনি বলেন, আমি ও হযরত সুহাইল ইবনে আমর (রাঃ) এক সঙ্গে সিরিয়ায় গিয়াছি। আমি তাহাকে বলিতে শুনিয়াছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়াছি, জীবনের এক মুহূর্ত জীবনের আমল অপেক্ষা অধিক উত্তম। হযরত সুহাইল (রাঃ) বলিলেন, আমি এখন হইতে ইসলামী দেশের সীমান্ত রক্ষায় মৃত্যু পর্যন্ত লাগিয়া থাকিব। আর মক্কায় ফিরিয়া যাইব না। সুতরাৎ তিনি সিরিয়ায়ই রহিয়া গেলেন এবং আমওয়াসের প্রেগ রোগে তাহার ইন্তেকাল হইল। ূ (ইবনে সান্দ) হযরত হারেস ইবনে হিশাম রোঃ)এর জেহাদের জন্য রওয়ানা হওয়া হযরত আবু নওফাল ইবনে আবি আকরাব (েহঃ) বলেন, হযরত ড/$/.81100119.0010

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।