হায়াতুস্ সাহাবাহ্ রোঃ) ১০১ সীমান্তের দিকে ইশারা করিলেন। অতঃপর তাহারা উভয়ে সিরিয়ায় চলিয়া গেলেন এবং সেখানেই তাহাদের ইন্তেকাল হইল। কোনযুল উম্মাল) কাওমের সর্দারদের প্রতি হযরত সুহাইল রোঃ)এর উক্তি হযরত হাসান রেহঃ) বলেন, হযরত ওমর (রাঃ)এর দ্বারে কতিপয় লোক আসিলেন, যাহাদের মধ্যে হযরত সুহাইল ইবনে আমর (রাঃ), হযরত আবু সুফিয়ান ইবনে হারব রোঃ) ও কুরাইশের আরো অনেক বড় বড় সর্দারগণ (রাঃ) ছিলেন। হযরত ওমর (রাঃ)এর দ্বাররক্ষক বাহিরে আসিয়া হযরত সুহাইব, হযরত বেলাল.ও হযরত আম্মার রোঃ)এর ন্যায় বদরী সাহাবীদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিতে লাগিল। হযরত হাসান (রহঃ) বলেন, আল্লাহর কসম, হযরত ওমর রোঃ) নিজে বদরী ছিলেন এবং বদরী সাহাবীদেরকে অত্যন্ত মহববত করিতেন, তাহাদের ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখিতেন এবং নিজের সঙ্গীদেরকেও এই ব্যাপারে বিশেষভাবে বলিয়া রাখিয়াছিলেন। ইহা দেখিয়া হযরত আবু সুফিয়ান (রাঃ) বলিলেন, আজকের মত এরূপ কখনও দেখি নাই যে, এই দ্বাররক্ষক এই সমস্ত গোলামদেরকে অনুমতি দিতেছে, আর আমরা বসিয়া আছি। আমাদের দিকে ভ্রক্ষেপও করিতেছে না। হযরত হাসান (েহঃ) বলেন, হযরত সুহাইল ইবনে আমর রোঃ) কতই না জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন! তিনি বলিলেন, হে লক্ষ্য করিতেছি। তোমাদের যদি অসন্তুষ্ট হইতেই হয় তবে নিজেদের উপর অসন্তুষ্ট হও। ইহাদেরকেও দাওয়াত দেওয়া হইয়াছিল এবং তোমাদেরকেও দওয়াত দেওয়া হইয়াছিল। ইহারা দ্রুত দাওয়াতকে গ্রহণ করিয়াছে, আর তোমরা দেরী করিয়াছ। মনোযোগ দিয়া শুন, আল্লাহর কসম, আমীরুল মুমিনীনের) এই দরজা যাহার জন্য তোমরা প্রতিযোগিতা করিতেছ তাহা হারানো অপেক্ষা তোমাদের জন্য অনেক বিরাট বিষয় হইল, সেই সম্মান হারানো যাহা ইহারা (ইসলাম গ্রহণে ড/$/.811100119.0010
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।