হায়াতুস্ সাহাবাহ (রো? )-৫ ৯৯ আল্লাহর কসম, আমি এই ব্যাপারে তাহার সহিত আর কোন কথা বলিব না। আল্লাহরই ইচ্ছা, তিনি আমার পূর্বেই মদীনায় পৌছিয়া গেলেন। আমি তাহার পরে মদীনায় আসিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে প্রবেশ করিয়া তাহাকে সালাম করিলাম এবং যথোপযুক্ত তাহার হক আদায় করার চেষ্টা করিলাম। অতঃপর আমি হযরত ইবনে ওমর (রাঃ)এর নিকট আসিলে তিনি আমাকে স্বাগত জানাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কখন আসিয়াছঃ আমি বলিলাম, এইমাত্র পৌছিয়াছি। তিনি বলিলেন, আমরা যখন তওয়াফ করিতেছিলাম, আর আল্লাহ তায়ালাকে নিজের চোখের সামনে মনে করিয়া ধ্যান করিতেছিলাম তখন তুমি (আমার মেয়ে) সাওদা বিনতে আবদুল্লাহ এর কথা আলোচনা করিয়াছিল, অথচ তুমি এই ব্যাপারে অন্য কৌন স্থানেও আমার সহিত আলোচনা করিতে পারিতে। আমি বলিলাম, তকদীরে এরূপ হওয়ার ছিল বলিয়া হইয়া নিয়াছে। তিনি বলিলেন, এখন এই ব্যাপারে তোমার মতামত কি? আমি বলিলাম, এখন তো পূর্বাপেক্ষা অধিক চাহিদা হইতেছে। সুতরাং তিনি নিজের দুই ছেলে হধরত সালেম ও হযরত আবদুল্লাহকে ডাকিয়া আমার বিবাহ পড়াইয়া দিলেন। নীচু স্বরে ধিকির করা ও উচ্চস্বরে যিকির করা হযরত আমঘেশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, যেই নামাযের জন্য মেসওয়াক করা হয় উহা এ নামাযের উপর সন্তর গুণ ফযীলত রাখে যাহার জন্য যেসওয়াক করা হয় নাই। তিনি ইহাও বলিয়াছেন যে, নীচুস্বরে যিকির যাহা অন্য কেহ শুনে না (উচ্চন্বরে যিকিরের উপর) সন্তর গুণ ফবীলত রাখে। তিনি বলিতেন, যখন কেয়ামতের দিন কায়েম হইবে এবং আল্লাহ তায়ালা সমস্ত মাখলুককে হিসাবের জন্য একত্রিত করিবেন এবং আমলনামা লেখক ফেরেশতাগণ তাহাদের লিখিত দফতর লইয়া হাজির হইবে তখন আল্লাহ .. ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।