Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ )-৫ তাহাদেরকে চিনিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহারা বিভিন্ন স্থানের বিভিন্ন খান্দানের এ সমস্ত লোক যাহারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে মহব্বত করে এবং এক স্থানে সমবেত হইয়া আল্লাহর যিকিরে মশগুল হয়। হযরত আমর ইবনে আবাছাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, রহমানের ডান পাম্বে এমন সমস্ত লোক হইবে যাহারা নবীণ্ড নয় শহীদও নয়, আর রহমানের উভয় হাতই ডান। তাহাদের চেহারার শুভ্রতা দর্শকের চোখ ধাধধাইয়া দিবে। তাহারা আল্লাহ তায়ালার নিকট যে স্থান ও নৈকট্য লাভ করিবে উহাতে নবী ও শহীদগণ ঈর্যা করিবেন। কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! ইহারা কাহারা হইবে£ তিনি বলিলেন, ইহারা বিভিন্ন গোত্রের এ সমস্ত লোক, যাহারা আল্লাহব্র যিকিরের উদ্দেশ্যে একত্রিত হয় এবং ইহারা ভাল ভাল কথা এমনভাবে বাছিয়া লয় যেমন খেজুর ভক্ষণকারী ভাল ভাল খেজুর বাছিয়া খায়। সাহাবা রোঃ)দের মজলিস ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সাহাবাদের নিকট আসিলেন। তাহারা পরস্পর কথাবার্তা বলিতৈছিলেন! তাহারা বলিলেন, আমরা পরস্পর জাহিলিয়াত যুগের কথা আলোচনা করিতেছিলাম যে, আমরা কিরূপ গোমরাহ ও পথভ্রষ্ট ছিলাম! তারপর আল্লাহ তায়ালা আমাদেরকে, কিরূপে হেদায়াত দান করিলেন। তাহাদের এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্পছি আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করিলেন এবৎ বলিলেন, তোমরা খুব ভাল কাজ করিয়াছ, এইভাবেই থাকিও, এইভাবেই করিতে থাকিও। হযরত ওমর রোঃ)এর আলোচনা যিকিরের মধ্যে শামিল হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, তোমরা হযরত ওমর (রাঃ)এর আলোচনা বেশী বেশী কর। কেননা, যখন হযরত ওমর ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।