৯২ হায়াতুস্ সাহাবাহ রোঃ)-৫ প্রতিদিন সন্তরবার ইস্তেগফার করা হযরত আনাস ইবনে মালেক (োঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। তিনি বলিলেন, আল্লাহর নিকট ইন্তেণফার কর। আমরা ইস্তেগফার করিলাম। তিনি বলিলেন, সম্ভর বার কর। আমরা সত্তরবার করিলাম। তারপর বলিলেন, যে কোন বান্দা অথবা বান্দী একদিনে সন্তরবার আল্লাহর নিকট ইস্তেগফার করিবে আল্লাহ তায়ালা তাহার সাতশত গুনাহ মাফ করিয়া দিবেন। আর সেই বান্দা অথবা বান্দী প্রকৃতই ক্ষতিগ্রস্ত, যে দিনরাত্রিতে সাত শতের অধিক শুনাহ করে। তোরশীব) হযরত আলী রোঃ)এর ঘটনা আলী ইবনে রাবীআহ রেহঃ) বলেন, আমাকে হযরত আলী (রাঃ) আপন সওয়ারীর পিছনে বসাইয়া "হার্রা' এর দিকে লইয়া গেলেন। অতঃপর আসমানের দিকে মাথা উঠাইয়া বলিলেন, আয় আল্লাহ ! আমার গুনাহসমূহকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত আর কেহ গুনাহ মাফকারী নাই। তারপর আমার দিকে চাহিয়া মুচকি হাসিতে লাগিলেন। আমি বলিলাম, হে আমীরুল ঘুমিনীন! প্রথম আপনি আপনার রবের নিকট গুনাহ মাফ চাহিলেন, তারপর আমার দিকে চাহিয়া মুচকি হাসিতে লাগিলেন, ইহার কারণ কি? তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে পিছনে বসাইয়া হাররা এর দিকে লইয়া গিয়াছিলেন। তারপর আসমানের দিকে মাথা উঠ্ঠাইয়া বলিলেন, আয় আল্লাহ ! আমার গুনাহসমৃহকে মাফ করিয়া দিন, কেননা আপনি ব্যতীত আর কেহ গুনাহ মাফকারী নাই। অতঃপর আমার দিকে চাহিয়া মুচকি হাসিতে লাগিলেন। আদি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! প্রথম আপনি আপনার রবের নিকট গুনাহ মাফ চাহিলেন, তারপর আমার দিকে চাহিয়া মুচকি হাসিতে লাগিলেন, ইহার কারণ কি? তিনি বলিলেন, আমি এইজন্য মুচকি হাসিতেছি যে, আমার রব বান্দার প্রতি আশ্চর্য হইয়া হাসেন, (আর বলেন,) বান্দা জানে যে, আমি ব্যতীত গুনাহ মাফকারী আর কেহ নাই। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।