হায়াতুস সাহাবাহ্ রোঃ)-৫ ৯১ হযরত ইবনে আববাস (রাঃ) বলিয়াছেন, নবীগণ ব্যতীত অন্য কাহারো উপর দরূদ পাঠ করা উচিত নয়। অপর রেওয়ায়াতে আছে, হযরত ইবনে আব্বাস (রোঃ) বলিয়াছেন, কাহারো পক্ষ হইতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতীত অন্য কাহারো উপর দরূদ পাঠ করা উচিত নয়। ইস্তেগফার অর্থাৎ গুনাহ মাফ চাওয়া নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফার হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমরা একই মজলিসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লানের একশত বার এই ইন্তেগফার পাঠ করা গণনা করিয়াছি-- . ৪১: চি 20০: “নাকি ৮৮)1 1801 551০1 005 পা ৪1৮৪০। ৯ অর্থ ৪ হে আমার রব, আমাকে মাফ করিয়া দিন, আমার তওবা কবুল করুন, নিঃসন্দেহে আপনিই তওবা কবুলকারী ও অত্যন্ত দয়ালু। হযরত হোষাইফা রোঃ )এর মুখ খারাপের অভিযোগ হযরত হোযাইফা (রাঃ) বলেন, আগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিজের মুখ খারাপের অভিযোগ করিলাম। তিনি বলিলেন, তুমি ইস্তেগফার হইতে কোথায় গাফেল হইয়া পড়িয়া আছ? আমি তো প্রত্যহ আল্লাহর নিকট একশত বার ইস্ত্েগফার করি। আবু নুআইঈম হইতে অপর এক রেওয়ায়াতে আছে, হযরত হোযাইফা (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পরিবারের প্রতি আমার জবান অত্ন্ত তেজ হইয়া যায়। আমার ভয় হয় যে, ইহা আমাকে আগুনে অর্থাৎ দোযখে লইয়া যাইবে। পরবর্তী অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণিত হইয়াছে। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।