Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাভাবাহ্‌ (রাঃ )-৫ ৮৭ পাঠ করিবে আল্লাহ তায়ালা তাহার জনা দশটি নেকী লিখিবেন এবং তাহার দশ গুনাহ মুছিয়া দিবেন এবং তাহার দশটি মর্তবা উন্নত করিয়া দিবেন, আর উহার উত্তরে তাহার উপর সেই পরিমাণ রহমত নাযিল করিবেন। হযরত কা'ব ইবনে উজরা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মিন্বারের নিকটবর্তী হইয়া যাও। আমরা মিম্বারের নিকটে উপস্থিত হইলাম! তিনি যখন মিম্বারের প্রথম ধাপে পা রাখিলেন তখন বলিলেন, আমীন। যখন দ্বিতীয় ধাপে পা রাখিলেন তখন পুনরায় বলিলেন, আমীন। তারপর যখন তৃতীয় ধাপে পা রাখিলেন তখন আবার বলিলেন, আমীন। যখন তিনি খুতবা ও বয়ান শেষ করিয়া মিন্বার হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, আজ আমরা আপনাকে মিম্বারে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা ইতিপূর্বে কখনও শুনি নাই। তিনি বলিলেন, এইমাত্র জিবরাঈল আলাইহিস সালাম আমার নিকট আসিয়াছিলেন। (আমি যখন প্রথম ধাপে পা রাখিলাম তখন) তিনি বলিলেন, ধ্বংস হউক এ ব্যক্তি যে রমজানের মোবারক মাস পাইল, তারপরও তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম, আমীন। অতঃপর আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখিলাম তখন তিনি বলিলেন, ধবংস হউক এ বাক্তি বাহার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হইল আর সে আপনার প্রতি দরূদ পাঠ করিল না। আমি বলিলাম, আমীন। তারপর আমি যখন তৃতীয় ধাপে পা রাখিলাম তখন তিনি বলিলেন, ধবংস হউক এ বাক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাহাদের কোন একজনকে বৃদ্ধাবস্থায় পাইল, আর তাহারা তাহাকে জানাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম, আমীন। সর্বাপেক্ষা কপণ ব্যক্তি হযরত আবু যার (রাঃ) বলেন, একদিন আমি বাহির হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলাম। তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে লোকদের মধ্যে সবাপেক্ষা কৃপণ ব্যক্তির কথ! বলিব না? সাহাবা (রাঃ) আধজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ ! ড/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।