Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ হায়াতৃস সাহাবাহ্‌ (রাঃ )-৫ একজন বড় সর্দারের বাগানে প্রবেশ করিলেন এবং নামায পড়িতে আরম্রু করিলেন। সেজদায় গেলেন এবং অনেক দীর্ঘ সেজদা করিলেন। আমি কাঁদিতে আরম্ভ করিলাম। আমি মনে করিলাম, আল্লাহ ভায়ালা ভীহার রূহ কবজ করিয়া লইয়াছেন। তারপর তিনি সেজদা হইতে মাথা উঠাইয়া আমাকে ডাকিলেন এবং বলিলেন, তোমার কি হইয়াছে? আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! আপনার এই দীর্ঘ সেজদার কারণে আমার মনে এই আশহকা পয়দা হইয়াছে যে, হয়ত আল্লাহ তায়ালা ভীহার রাসুলের রাহ কবজ করিয়া লইয়াছেন, অতএব আমি আর কখনও আপনাকে জীবিত দেখিতে পাইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার রব আমার উম্মতের ব্যাপারে আমার উপর বিশেষ দয়া করিয়াছেন। উহার শোকর হিসাবে আমি এত দীর্ঘ সেজদা করিয়াছি। সেই বিশেষ দয়া এই যে, আমার উম্মতের মধা হইতে যে কেহ আমার উপর একবার দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ্‌ তায়ালা তাহার জন্য দশটি নেকী লিখিবেন এবং তাহার দশটি গুনাহ মুছিয়া দিবেন। আহমাদ ও বাইহাকীর রেওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, হযরত জিবরাঈল আলাইহিস সালাম আমাকে বলিয়াছেন, আমি কি আপনাকে সুসংবাদ শুনাইব না? আল্লাহ তায়ালা বলিতেছেন, যে ব্যক্তি আপনার উপর দরূদ পাঠ করিবে আমি তাহার উপর রহমত নাযিল করিব। আর যে আপনার উপর সালাম পাঠ করিবে আমি তাহার উপ্র সালাম পাঠাইব। এইজনা আমি আল্লাহ্‌ তায়ালার শোকর করার উদ্দেশ্যে এত দীর্ঘ সেজদা করিয়াছি। দরূদ শরীফের ফযীলত সম্পর্কে অপর একটি হাদীস হযরত আবু তালহা আনসারী (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত ছিলেন এবং তীহার চেহারায় খুশীর ভাব পরিলক্ষিত হইত্রেছিল। সাহাবা (রাঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আজ আপনি অত্যন্ত আনন্দিত এবং আপনার চেহারায় খুশীর ভাব পরিলক্ষিত হইতেছে। তিনি বলিলেন, হাঁ। আমার নিকট আমার রবের পক্ষ হইতে একজন ফেরেশতা আসিয়া বলিয়াছেন, আপনার উম্মতের যে কেহ আপনার উপর একবার দরূদ ভ্ডখডখ.21170001179.0010)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।