৭৮ হায়াতুস্ সাহাবাহ্ রো£)-৫ কয়েদী দান করিয়াছেন এবং সচ্ছলতা দিয়াছেন। অতএব আপনি আমাদেরকে একজন খাদেম দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহর কসম, আহলে সুফ্ফাগণ অত্যাধিক ক্ষধার্তীবস্থায় দিন কাটাইতেছে, তাহাদের উপর খরচ করার মত আমার পারিব না। এই সমস্ত গোলাম বিক্রয় করিয়া উহার মূল্য আমি তাহাদের উপর খরচ করিব। (অতএব আমি তোমাদেরকে খাদেম দিতে পারিব না।) হযরত আলী (রাঃ) বলেন, আমরা উভয়ে ফিরিয়া আসিলাম। আমাদের নিকট ছোট্ট একটি কম্বল ছিল। উহা দ্বারা মাথা ঢাকিলে পা বাহির হইয়া যাইত, আর পা ঢাকিলে মাথা বাহির হইয়া যাইত। রাত্রে আমরা উভয়ে উহার ভিতরে শুইয়াছিলাম এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসিলেন। আমরা উঠিতে চাহিলে তিনি বলিলেন, তোমরা নিজ স্থানে শুইয়া থাক। তারপর বলিলেন, তোমরা আমার নিকট খাদেম চাহিয়াছ, আমি কি তোমাদেরকে উহা অপেক্ষা উত্তম জিনিস বলিয়া দিব? আমরা বলিলাম, অবশ্যই বলিয়া দিন। তিনি বলিলেন, আমাকে জিব্রাঈল আলাইহিস সালাম এই কয়েকটি কালেমা শিখাইয়াছেন। তোমরা উভয়ে প্রতোক নামাযের পর দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদুলিল্লাহ ও দশবার আল্লাহু আকবার পাঠ করিও। আর যখন বিছানায় শয়ন কর তখন তেত্রিশবার সুবহানাল্লাহ, তেত্রিশবার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশবার আল্লাহু আকবার পাঠ করিও। হযরত আলী (রাঃ) বলেন, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে এই তাসবীহগুলি যেইদিন শুনিয়াছি সেইদিন হইতে কখনও উহা পড়া ছাড়ি নাই। বর্ণনাকারী বলেন, ইবনে কাউয়া (রহঃ) হযরত আলী (রাঃ)কে জিজ্ঞাসা করিলেন, সিফফীনের যুদ্ধের রাত্রেও কি ছাড়েন নাই? হযরত আলী (রাঃ) বলিলেন, হে ইরাকবাসী, আল্লাহ তোমাদেরকে মারুক, সিফ্ফীনের যুদ্ধের রাত্রেও আমি উহা ছাড়ি নাই। ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।