Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ চর বর্ণনাকারী সুমাই বলেন, আমি আমার পরিবারের লোকদেরকে এই হাদীস শুনাইলে তাহারা বলিল, আপনি বুঝিতে ভুল করিয়াছেন। আপনার উস্তাদ হয়ত এরূপ বলিয়াছেন, সুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদুলিল্লাহ্‌ তেত্রিশবার এবং আল্লাহু আকবার চৌত্রিশ বার করিয়া পড়িবে। সুতরাৎ আমি আমার উস্তাদ হযরত আবু সালেহ এর নিকট যাইয়া পরিবারের লোকদের কথা বলিলাম। তিনি আমার হাত ধরিয়া বলিলেন, আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ একবার, আল্লাহু আকবার ও সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ এই দুই বার। এমনিভাবে তেত্রিশবার গণিয়া দিলেন। (অর্থাৎ এই হাদীসে আল্লাহু আকবার তেত্রিশবার বর্ণিত হইয়াছে, চৌত্রিশবার নহে।) আবু দাউদ শরীফে এই হাদীস এইভাবে বর্ণিত হইয়াছে যে, হযরত আবু হোরায়র। (রাঃ) বলেন, হযরত আবু যার (রোঃ) আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ! ধনীরা তো সমস্ত আজর ও সওয়াব লইয়া গেল। পরবর্তী অংশ পূর্বোক্ত হাদীস অনুযায়ী বর্ণিত হইয়াছে। তবে এই হাদীসে এইভাবে বর্ণিত হইয়াছে যে, তুমি প্রত্যেক নামাযের পর আল্লাহু আকবার তেত্রিশবার, আলহামদুলিল্লাহ তেত্রিশবার, সুবাহানাল্লাহ তেত্রিশবার বলিবে এবং সর্বশেষ এই কালেমা পড়িবে_ 442১5152004 ৩৪5৭ ০০০০ ৯01 প2১$05 যখন তুমি কালেমাগুলি পড়িয়া শেষ করিবে তখন তোমার সমস্ত গুনাহ মাফ হইয়া যাইবে, যদিও তাহা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তিরমিযী ও নাসাঈ শরীফে এই হাদীস হযরত ইবনে আববাস (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে। উহাতে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরীব মুহাজিরগণকে বলিলেন, তোমরা যখন নামায শেষ করিবে তখন সুবহানাল্লাহ তেত্রিশবার, আলহামদুলিল্লাহ তেত্রিশবার ও আল্লাহু আকবার চৌত্রিশ বার এবং লা-ইলা-হা ইল্লাল্লাহ দশবার পড়িবে। ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।