Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে, অথবা বলিয়াছেন, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। আর যে ব্যক্তি একশত বার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' বলিবে তাহার জন্য এক লক্ষ চবিবশ হাজার নেকী লেখা হইবে। সাহাবা (রাঃ) আরজ করিলেন, তবে তো (কেয়ামতের দিন) স্রামাদের মধ কেহ ধংস হইবে না। তিনি বলিলেন, তারপরও কিছু লোক ধ্বংস হইবে। (আর কেনই বা ধ্বংস হইবে না)__ কিছুসংখ্যক লোক এত বেশী নেকী লইয়া আসিবে যে, উহা পাহাড়ের উপর রাখিলে পাহাড় ধসিয়া যাইবে। কিন্তু আল্লাহ তায়ালার নেয়ামতসমূহের মোকাবেলায় সেই সমস্ত নেকী নিশ্চিহ্ন হইয়া যাইবে। অতঃপর আল্লাহ তায়ালা আপন রহমত ও দয়ার দ্বারা তাহাদিগকে সাহায্য করিবেন। (তারগীব) হযরত সাণ্দ (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম, এমন সময় তিনি বলিলেন, তোমরা কি প্রত্যহ এক হাজার নেকী উপার্জন করিতে অক্ষম? উপস্থিত লোকদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, আমরা কিভাবে এক হাজার নেকী উপাজন করিতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোন ব্যক্তি একশতবার সুবহানাল্লাহ বলিলে তাহার জন্য এক হাজার নেকী লেখা হইবে অথবা তাহার এক হাচ্ছার গুনাহ দুর করিয়া দেওয়া হইবে। তারগীব গ্রন্থে আছে, মুসলিম শরীফের রেওয়ায়াতে আও শব্দ আসিয়াছে, যাহার অর্থ হয় “অথবা'। কিন্তু তিরমিযী ও নাসাঈ শরীফের রেওয়ায়াতে ওয়াও বর্ণিত হইয়াছে, যাহার অর্থ হয় “এবং তাহার এক হাজার গুনাহ দূর করিয়া দেওয়া হইবে। 40৩51889১০৯ এর ফযীলত হযরত কায়েস ইবনে সা'দ ইবনে ওবাদাহ (রাঃ) বলেন, আমার পিতা আমাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খেদমতের জন্য পেশ করিলেন। একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ভ্ডখডখ.21170001179.0010)

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।