Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ হায়াতুস্‌ সাহাবাহ্‌ রোঃ)-৫ কালিমায়ে তাইয়্যেবাহ লা-ইলা-হা ইল্লাল্লাহ এর যিকির হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ ! কেয়ামতের দিন লোকদের মধ্যে কাহারা আপনার শাফায়াত দ্বারা সর্বাধিক ভাগ্যবান হইবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হোরায়রা ! হাদীসের প্রতি তোমার আগুহ দেখিয়া আমার ধারণা এই ছিল যে, এই বিষয়ে আমাকে তোমার পূর্বে আর কেহ জিজ্ঞাসা করিবে না। কেয়ামতের দিন আমার শাফায়াত লাভের সর্বাপেক্ষা সৌভাগ্য তাহারই হইবে, যে খাঁটি দিলে লা-ইলা-হা ইল্লাল্লাহ বলিবে। হযরত যায়েদ ইবনে আরকাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি এখলাসের সহিত লা-ইলা-হা ইল্লাল্লাহ বলিবে, সে জান্নাতে প্রবেশ করিবে। কেহ জিজ্ঞাসা করিল, এই কালিমার এখলাস কি? তিনি বলিলেন, ইহার এখলাস এই যে, এই কালিমা উহার পাঠকারীকে আল্লাহর হারাম করা কাজ হইতে বিরত রাখে। (তারগীব) হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, একবার হযরত মুসা আমার রব! আমাকে এমন কোন অজীফা শিখাইয়া দিন, যাহা দ্বারা আমি আপনাকে স্মরণ করিব এবং আপনাকে ডাকিব। আল্লাহ তায়ালা এরশাদ করিলেন, লা-ইলা-হা ইল্লাল্লাহ পড়িতে থাক। তিনি আরজ করিলেন, হে আমার পরওয়ারদিগার, ইহা তো আপনার সকল বান্দাগণই পড়িয়া থাকে। আল্লাহ তায়ালা পুনরায় বলিলেন, লা-ইলা-হা ইল্লাল্লাহ পড়িতে থাক। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব! আমি তো এমন একটি বিশেষ জিনিস চাহিতেছি যাহা একমাত্র আমাকেই দান করিবেন। এরশাদ হইল, হে মুসা! সাত তবক ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।