Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস্‌ সাহাবাহ্‌ রো৪)-৫ ৪৭ লোকেরা তাহা করিতে পারিবে না। তিনি প্রত্যেক নামাযের জন্য অযু করিতেন এবং প্রতি দুই নামাযের মধ্যবর্তী সময়ে কোরআন তেলাওয়াত করিতেন। ইবনে আবি মূলাইকা (রহঃ) বলেন, হযরত ইকরামা ইবনে আবি জাহ্ল (রাঃ) কোরআন লইয়া নিজের চেহারার উপর রাখিতেন এবং কাঁদিতে থাকিতেন এবং বলিতেন, ইহা আমার রবের কালাম, ইহা টা হযরত ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, যে ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরূদ শরীফ পাঠ করে তাহার জন্য দশটি নেকী লেখা হয়। তিনি ইহাও বলিয়াছেন, তোমাদের কেহ যখন বাজার হইতে ঘরে ফিরিয়া আসে তখন যেন কোরআন খুলিয়া তেলাওয়াত করে, কেননা সে প্রত্যেক হরফের বিনিময়ে দশ নেকী লাভ করিবে। অপর এক রেওয়ায়াতে আছে, হযরত ইবনে ওমর (রাঃ) বলিয়াছেন, আল্লাহ তায়ালা তাহার জন্য প্রত্যেক হরফের বিনিময়ে দশটি নেকী লিখিবেন। আমি এরূপ বলি না যে, 7271 উপর দশ নেকী পাইবে, বরং আলিফের উপর দশ, লামের উপর দশ ও মীমের উপর দশ নেকী পাইবে। রাত্র-দিনে, সফরে-বাড়ীতে কোরআনের সূরা পাঠ করা হযরত ওকবা ইবনে আমের জুহানী (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আমার সাক্ষাৎ হইলে তিনি আমাকে বলিলেন, হে ওকবা ইবনে আমের ! যে তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে তুমি তাহার সহিত সম্পর্ক কায়েম কর, যে তোমাকে বঞ্চিত করে (অর্থাৎ না দেয়) তুমি তাহাকে দান কর, আর যে তোমার উপর জুম করে তুমি তাহাকে মাফ করিয়া দাও। তারপর যখন তাঁহার সহিত আমার পুনরায় সাক্ষাৎ হইল তখন বলিলেন, হে ওকবা ইবনে আমের ! আমি কি তোমাকে এমন কয়েকটি সূরা শিক্ষা দিব? যাহার ন্যায় আল্লাহ তায়ালা তাওরাত, যাবুর, ইঞ্জিল এবং কোরআনেও কোন সূরা নাযিল ফ/্/$/.21110001179.0010

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।