Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৪৬ হায়াতুস্‌ সাহাবাহ রোঃ)-৫ লোকেরা বলিল, নামায! হযরত ওমর (রাঃ) বলিলেন, আমরা কি নামাযের মধ্যে নই? হযরত ইবনে আব্বাস (রাখিঃ) বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) যখন ঘরে যাইতেন তখন কোরআন শরীফ খুলিয়া তেলাওয়াত করিতেন। হযরত ওসমান (রাঃ )এর কোরআন তেলাওয়াতের আগ্রহ হযরত ওসমান (রাঃ) বলিয়াছেন, আমি চাই যে, যে কোন দিন অথবা রাত্র আসে উহাতে আমি কোরআন শরীফ দেখিয়া তেলাওয়াত করি। অপর রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, যদি তোমাদের অন্তর পাক হইত তবে তোমরা কখনও আল্লাহ তায়ালার কালাম হইতে তৃপ্ত হইতে না। হাসান (রহঃ) বলেন, আমীরুল মুমিনীন হযরত ওসমান ইবনে আফফান (রাঃ) বলিয়াছেন, যদি আমাদের অন্তর পাক হইত তবে আমরা কখনও আমাদের রবের কালাম হইতে তৃপ্ত হইতাম না। আর আমি ইহা পছন্দ করি না যে, আমার জীবনে কোন দিন এমন হয় যে, আমি উহাতে দেখিয়া কোরআন শরীফ তেলাওয়াত না করি। অতএব অত্যাধিক পরিমাণে কোরআন শরীফ দেখিয়া তেলাওয়াত করার কারণে ইন্তেকালের পূর্বেই তাহার কোরআন শরীফ ছিড়িয়া গিয়াছিল। হযরত ইবনে মাসউদ রোঃ), হযরত ইবনে ওমর রোঃ) ও হযরত ইকরাম! ইবনে আবি জাহল রোঃ)এর কোরআন তেলাওয়াতের আগ্রহ হযরত ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, সর্বদা দেখিয়া দেখিয়া কোরআন তেলাওয়াত কর। হাবীব ইবনে শহীদ (রহঃ) বলেন, নাফে' (রহঃ)কে কেহ জিজ্ঞাসা করিল, হযরত ইবনে ওমর (রাঃ) নিজ ঘরে কি কি কাজ করিতেন? তিনি বলিলেন, হযরত ইবনে ওমর (রাঃ) যে সকল কাজ করিতেন ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।