৪৪ হায়াতুস্ সাহাবাহ্ (রা$)-৫ ইয়া রাসূলাল্লাহ ! আরও কিছু নসীহত করুন। তিনি বলিলেন, কোরআন তেলাওয়াতকে জরুরী মনে করিবে। কেননা ইহা তোমার জন্য দুনিয়াতে নূর এবং আসমানে তোমার জন্য সঞ্চিত ধনভাণ্ডার হইবে। (তারগীব) কোরআনের নিদিষ্ট পরিমাণ তেলাওয়াত করা হযরত আওস ইবনে হোযাইফা সাকাফী (রাঃ) বলেন, আমরা সাকীফ গোত্রের প্রতিনিধিদল হিসাবে রাস্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলে আমাদের মধ্যে যাহারা আহলাফী ছিলেন তাহারা হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ)এর নিকট অবস্থান করিলেন। আর যাহারা মালেকী ছিলেন তাহাদিগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ তাঁবুতে রাখিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাযের পর আমাদের নিকট আসিতেন এবং দৌড়াইয়া দাঁড়াইয়া) আমাদের সহিত কথাবার্তা বলিতেন। তিনি এত দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকিতেন (এবং কথা বলিতেন) যে, তাঁহাকে বার বার পা বদল করিতে হইত। অধিকাৎশই তিনি কোরাইশের বিরুদ্ধে অভিযোগমূলক কথা আলোচনা করিতেন এবং বলিতেন, মক্কায় আমাদিগকে দুর্বল মনে (করিয়া আমাদের উপর অত্যাচার) করা হইত। তারপর যখন আমরা মদীনাতে আসিলাম তখন আমরা উহার প্রতিশোধ লইতে আরম্ভ করিলাম। সুতরাৎ যুদ্ধে কখনও তাহারা জয়লাভ করিত আর কখনও আমরা জয়যুক্ত হইতাম। প্রতিদিন রাত্রে তিনি যেই সময় আমাদের নিকট আসিতেন একদিন উহা হইতে দেরী করিয়া আসিলেন। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি প্রতিদিন অপেঞ্চা আঙ্গ দেরী করিয়া আসিলেন? (ইহার কারণ কি?) তিনি বলিলেন, আমি প্রতিদিন কোরআন তেলাওয়াতের একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করিয়া রাখিয়াছি। আজ কারণবশতঃ উহা পুরণ করিতে পারি নাই। অতএব আমি চাহিলাম উহা শেষ করিয়া তোমাদের নিকট আসিব। (এই কারণে দেরী হইয়াছে।) পরদিন সকালে আমরা সাহাবা (রাঃ)দেরকে জিজ্ঞাসা করিলাম, তিনি (তেলাওয়াতের জন্য) কোরআন পাককে কত অংশে ভাগ করিয়া ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।