হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ৪১ ওয়াসাল্লাম আমাদের নিকট বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, হে লোকসকল ! আল্লাহ তায়ালা ফেরেশতাদের অনেক জামাত নির্ধারিত করিয়া রাখিয়াছেন যাহারা বিকিরের মজলিসসমূহে অবতরণ করিয়া থাকে এবং তাহাদের 'নিকট অবস্থান করে। অতএব তোমরা জান্নাতের বাগানে বিচরণ কর। সাহাবা (রাঃ) জিজ্ঞাসা করিলেন, জান্নাতের বাগান কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, ধিকিরের মজলিসসমূহ। সকাল-সন্ধ্যা আল্লাহর যিকির কর, বরৎ নিজেকে সর্বদা আল্লাহর থিকিরে মশগুল রাখ। যে ব্যক্তি আল্লাহর নিকট তাহার পদমর্যাদা কি? জানিতে চায়, সে যেন দেখিয়া লয় তাহার নিকট আল্লাহর মর্যাদা কতখানি । কেননা বান্দা নিজের নিকট আল্লাহকে যেই মর্যাদায় রাখে আল্লাহও তাহাকে নিজের নিকট সেই মর্যাদা দান করেন। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাযের পর বসিয়া যাইতেন এবং সূর্যোদয় পর্যন্ত আল্লাহর যিকিরে মশগুল থাকিতেন। ঘিকিরের মজলিসের সওয়াব হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ ! যিকিরের মজলিসের সওয়াব কি? তিনি বলিলেন, ঘিকিরের মজলিসের সওয়াব হইল, জান্নাত, জান্নাত। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, ঘিকিরের মজলিসসমূহ এলেম জিন্দা হওয়ার উপায় এবং এই সমস্ত মজলিস অন্তরে খুশু' অর্থাৎ বিনয় পয়দা করে। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মজলিসে বসিতেন বা নামায পড়িয়া শেষ করিতেন তখন কিছু দোয়ার শব্দ পাঠ করিতেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি তাঁহাকে সেই দোয়ার শব্দগুলি সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, এই দোয়ার ফায়েদা এই যে, মানুষ যদি (উক্ত মজলিসে) ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।