৩৮ হায়াতৃস্ সাহাবাহ্ (রাঃ )-৫ আল্লাহ তায়ালার যিকিরের মজলিস ঘিকিরের মজলিসে অংশগ্রহণকারীদের মর্যাদা হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা বলিবেন, অতিসত্বর হাশরের ময়দানে সমবেত লোকেরা জানিতে পারিবে, সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা? কেহ জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ! সম্মানী ও মর্যাদাবান লোক কাহারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যিকিরের মজলিসে অংশগ্রহণকারীগণ। হযরত ওমর (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্দ এলাকায় একটি বাহিনী প্রেরণ করিলেন। এই বাহিনী অতি অল্প সময়ে বহু গনীমতের মাল লইয়া ফিরিয়া আসিল। এই সফরে যায় নাই এমন ব্যক্তি বলিল, আমরা এই বাহিনীর ন্যায় এত দ্রুত ও এত বেশী গনীমত লইয়া ফিরিয়া আসিতে আর কোন বাহিনীকে দেখি নাই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা বলিব না, যাহারা ইহাদের অপেক্ষা দ্রুত ও অধিক গনীমত লইয়া ফিরিয়া আসিয়াছে? তাহারা এ সমস্ত নিজ নিজ স্থানে বসিয়া আল্লাহ তায়ালার যিকিরে রত রহিয়াছে। ইহারা অতি দ্রুত ও অধিক গনীমত লইয়া ফিরিয়া আসিয়াছে। অপর রেওয়ায়াতে আছে, তাহারা এ সমস্ত লোক, যাহারা ফজরের নামায আদায় করে এবং অতঃপর আপন স্থানে বসিয়া সূর্যোদয় পযন্ত আল্লাহর যিকিরে লিপ্ত থাকে, অতঃপর দুই রাকাত নামায পড়িয়া নিজ ঘরে ফিরিয়া ঘায়। ইহারাই অতি দ্রুত ও অধিক পরিমাণে গনীমত লইয়া প্রত্যাবর্তনকারী। , হযরত আবদুর রহমান ইবনে সাহল ইবনে ছুনাইফ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে ছিলেন, এমন ফ/্/$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।