হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ ৩৬৩ আল্লাহ তায়ালা বলিতেছেন_ ০৮41 157 অর্থ £ “আর তোমরা পারস্পরিক সহানুভূতির কথা ভুলিয়া যাইও না।' মন্দ লোকেরা প্রবল ও শক্তিশালী হইবে আর নেক লোকেরা কমজোর ও দুর্বল হইবে। নিরুপায় লোকদের সহিত ক্রয়-বিক্রয় হইবে। (অর্থাৎ তাহাদেরকে ক্রয় বিক্রয়ের জন্য বাধ্য করা হইবে বা খণ ইত্যাদির কারণে আপন মালামাল সস্তা দামে বিক্রয় করিতে বাধ্য হইবে।) অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় ব্যক্তি হইতে এইভাবে কোন জিনিস খরিদ করিতে ও ধোকার মধ্যে ক্রয়-বিক্রয় করিতে এবং পরিপক্ক হওয়ার পূর্বে গাছে) ফল বিক্রয় করিতে নিষেধ করিয়াছেন। হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাঃ)এর আযাদকৃত গোলাম আবু ওবায়দা (রহঃ) বলেন, আমি হযরত আলী (রাঃ)এর সহিত ঈদুল আযহার নামাযে শরীক হইয়াছি। হযরত আলী (রাঃ) খোতবার পূর্বে আযান ও একামত ব্যতীত ঈদের নামায পড়াইলেন এবং তারপর খোতবা দিলেন। খোতবাতে বলিলেন, হে লোকসকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তিনদিন পর কোরবানীর গোশত খাইতে নিষেধ করিয়াছেন। অতএব তোমরা তিন দিনের পর কোরবানীর গোশত খাইও না। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে তিন দিনের অতিরিক্ত কোরবানীর গোশত জমা করিয়া রাখিয়া খাইতে নিষেধ করিয়াছিলেন, কিন্তু পরবর্তীতে তিন দিনের পরও খাওয়ার অনুমতি দিয়াছেন।) রিবঈ ইবনে খেরাশ (রহঃ) বলেন, আমি হযরত আলী (রাঃ)কে বয়ানে বলিতে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার ব্যাপারে মিথ্যা বলিও না, কেননা যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা বলিবে, সে জাহান্নামের আগুনে প্রবেশ করিবে। আবু আবদুর রহমান সুলামী (রহঃ) বলেন, হযরত আলী (রাঃ) বয়ান ড/্৮$/.91110001179.0010
— পৃষ্ঠা ৩৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।