৩৬২ হায়াতুস্ সাহাবাহ্ (রাঃ)-৫ কোরাইশের দুই সরদার ও মুসলমানদের দুই পিতা সম্পর্কে অনুচিত কথা বলে? যে কেহ তাহাদের দুইজন সম্পর্কে খারাপ কথা বলিবে আমি তাহার ব্যাপারে দায়মুক্ত এবং আমি তাহাকে এইজন্য শাস্তি প্রদান করিব। হযরত আলী (রাঃ)এর এই বয়ান পূর্বে “বড়দের খাতিরে রাগ হওয়া'র বর্ণনায় (তৃতীয় খণ্ড ৫৯৬ পৃষ্ঠায়) আরো দীর্ঘাকারে অতিবাহিত হইয়াছে। আলী ইবনে হুসাইন (রহঃ) বলেন, হযরত আলী (রাঃ) যখন সিফ্ফীনের যুদ্ধ হইতে ফিরিয়া আসিলেন তখন বনু হাশেমের এক যুবক তাহাকে বলিল, হে আমীরুল মুমিনীন, আমি আপনাকে জুমুআর খোতবায় বলিতে শুনিয়াছি যে, 'আয় আল্লাহ! আপনি খোলাফায়ে রাশেদীনদেরকে যেই আমল দ্বারা এসলাহ বা সংশোধন করিয়াছেন আমাদেরকেও সেই আমল দ্বারা সংশোধন করুন।' এই খোলাফায়ে রাশেদীন কাহারা£? এই কথা শুনিয়া হযরত আলী (রাঃ)এর উভয় চক্ষু ছলছল হইয়া উঠিল এবং তিনি বলিলেন, খোলাফায়ে রাশেদীন হইলেন, হযরত আবু বকর (রাঃ) ও হযরত ওমর (রাঃ)। তাহারা উভয়ে হেদায়াতের ইমাম ও ইসলামের বড় আলেম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাহাদের দ্বারা হেদায়াত হাসিল করা হইত। যে তাহাদের অনুসরণ করিবে সে সেরাতে মুস্তাকীমের হেদায়াত লাভ করিবে আর যে তাহাদের উভয়ের পিছনে চলিবে সে সঠিক পথপ্রাপ্ত হইবে। আর যে তাহাদের উভয়কে মজবুত করিয়া ধরিবে সে আল্লাহর দলে শামিল হইয়া যাইবে। আর আল্লাহর দলই সফলকাম হইবে। বনু তামীম গোত্রের একজন বয়োবৃদ্ধ ব্যক্তি বলেন, হযরত আলী (রাঃ) একবার আমাদের মধ্যে বয়ান করিলেন। তিনি উক্ত বয়ানে বলিলেন, লোকদের উপর এমন যমানা আসিবে যখন তাহারা একে অপরকে কাটিয়া খাইবে এবং ধনীরা তাহাদের ধনসম্পদ আটক করিয়া রাখিবে, একেবারেই খরচ করিবে না, অথচ তাহাদেরকে ইহা হুকুম করা হয় নাই, (বরৎ তাহাদেরকে তো প্রয়োজনের অতিরিক্ত ধনসম্পদ অন্যদের উপর খরচ করিতে বলা হইয়াছে) ৬৬৬/৬৬,৭110) 0901109..50100)
— পৃষ্ঠা ৩৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।