Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৮ হায়াতুস সাহাবাহ্‌ (রাঃ )-৫ নাই, যাহা হইতে পলায়নকারী ঘুমাইয়া থাকে। আর আমি এ বাক্তি অপেক্ষা অধিক উপার্জনকারী দেখি নাই, যে এমন দিনের জনা নেক আমল উপাজন করে যেদিনের জনা নেক আমলের সম্ভার জমা করা হইয়া থাকে, যেদিন অন্তর্নিহিত সকল রহস্য উদঘাটিত হইবে, যেদিন সমস্ত মন্দ বিষয়গুলি একত্রিত হইবে। যে ব্যক্তি হক দ্বারা উপকৃত হয় না, বাতেল অবশ্যই তাহার ক্ষতি করিবে । আর হেদায়াত যাহাকে সরল পথে পরিচালনা করিতে পারে না, গোমরাহী অবশাই তাহাকে সরলপথ হইতে সরাইয়া দিবে। যে একীন দ্বারা উপকৃত হয় নাই, সন্দেহ তাহার ক্ষতি করিবে। আর যাহাকে তাহার উপস্থিত জিনিস উপকার করে নাই, দূরের ও অনুপস্থিত জিনিস তো আরো বেশী উপকার করিবে না। (অর্থাৎ যে সরাসরি আমার বয়ান শুনিয়া উপকৃত হইতে পারে না, সে আমার এ সমস্ত বয়ান দ্বারা কিরূপে উপকৃত হইবে যাহা নিজে শুনে নাই?) তোমাদেরকে (এখান হইতে আখেরাতের) সফরে রওয়ানা হওয়ার হুকুম হইয়া গিয়াছে এবং সফরের পাথেয় সম্পর্কেও জানাইয়া দেওয়া হইয়াছে। মনোযোগ দিয়া শুন, আমি তোমাদের ব্যাপারে দুই জিনিসের সবাপেক্ষা ভয় করিতেছি__দীঘ আশা করা ও খাহেশাতের উপর চলা। দীর্ঘ আশার কারণে মানুষ আখেরাতকে ভুলিয়া যায়। আর খাহেশাতের উপর চলার কারণে হক হইতে দূরে সরিয়া যায়। মনোযোগ দিয়া শুন, দুনিয়া পিঠ দেখাইয়া চলিয়া যাইতেছে, আর আখেরাত সামনে আসিতেছে। উভয়টার আগ্রহী রহিয়াছে, যথাসম্ভব তোমরা আখেরাতের আগ্রহী হও। দুনিয়ার আগ্রহী হইও না। কেননা আজ আমল করার সুযোগ রহিয়াছে, কোন হিসাব দিতে হয় না। কাল হিসাব দিতে হইবে,কিন্তু আমল করার কোন সুযোগ থাকিবে না। আবু খায়রাহ (রহঃ) বলেন, আমি হযরত আলী (রাঃ)এর সঙ্গে রহিয়াছি। অবশেষে তিনি কুফায় পৌছিলেন এবৎ মিশ্বারে উঠিয়া আল্লাহ তায়ালার প্রশংসা ও সানা বর্ণনা করিলেন। তারপর বলিলেন, তোমরা তখন কি করিবে যখন তোমাদের সম্মুখে তোমাদের নবী পরিবারের উপর সৈনাদল আক্রমণ করিবে» কুফাবাসীগণ বলিল, আমরা ডডড.2111700119:0010

— পৃষ্ঠা ৩৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।