৩৫৩ হায়াতৃস্ সাহাবাহ্ (রা$)-৫ স্থায়ী অবস্থা হইল একীন, ফরয হুকুমসমূহ হইল সর্বোন্তন আমল, (দ্বীনের ব্যাপারে) মনগড়া নতৃন উদ্ভাবিত বিষয়গুলি হইল, সর্বাপেক্ষা খারাপ। (দ্বীনের ব্যাপারে) প্রত্যেক নতুন উদ্ভাবিত বিষয় হইল বিদআত। আর প্রত্যেক নতুন উদ্ভাবক হইল বেদআতী। যে বাক্তি (দ্বীনের বিষয়ে) মনগড়া নতুন কিছু উদ্ভাবন করিল, সে (দ্বীনকে) নষ্ট করিয়া দিল। যখন কোন বেদআত্তী নতুন কোন বেদআত চালু করে তখন উহার কারণে সে কোন না কোন সুন্নাতকে পরিত্যাগ করে। প্রকত ক্ষতিগ্রস্ত সে যাহার দ্বীন ক্ষতিগ্রস্ত হইয়াছে, আর ক্ষতিগ্রস্ত সে যে নিজেকে ক্ষতির মধো ফেলিয়াছে। রিয়াকারী (লোক দেখানো) শিরকের অন্তভুক্ত। আর এখলাস হইল আমল ও ঈমানের অংশ। খেলাধুলার মজলিস কোরআনকে ভুলাইয়া দেয় এবং উহাতে শয়তান অংশগ্রহণ করে। আর এই ধরনের মজলিসগুলি গোমরাহীকে আহবান করে । মহিলাদের সহিত অধিক উঠাবসার দ্বারা দিল বাঁকা হইয়া যায় এবং এরূপ বাক্তির প্রতি সকলে চোখ তুলিয়া তাকায়। মেয়েলোক শয়তানের জাল। আল্লাহর সহিত সত্যবাদী হও, কারণ আল্লাহ সতাবাদীর সহিত আছেন। গিথ্যা হইতে বাঁচিয়া থাক, কারণ মিথ্যা ঈমানের বিপরীত আমল। মনোযোগ দিয়া শুন, সতা নাজাত ও সম্মানের উচ্চস্থানে রহিয়াছে, আর মিথ্যা বরবাদী ও ধ্বংসের উচ্স্থানে রহিয়াছে। মনোযোগ দিয়া শুন, হক কথা বল, তোমরা উহার সহিত পরিচিত হইবে। হকের উপর আমল কর, তোমরা হকওয়াল!দের অন্তর্ভুক্ত হইবে। যে কেহ তোমাদের নিকট আমানত রাখে, তাহার আমানত ফেরত দিবে। যে তোমাদের সহিত আন্ত্রীয়তার সম্পক ছিন্ন করে, তাহার সহিত সম্পক কায়েম করিবে, আর যে তোমাদেরকে না দিয়া বঞ্চিত করে, তাহার সহিত এহসান ও অনুগ্রহ করিবে। কাহারো সহিত ওয়াদা করিলে তাহা যথাযথ পালন করিবে। যখন ফয়সালা ও বিচার কর তখন ইনসাফ করিবে। বাপ-দাদার কৃতিত্ব লইয়া একে অপরের উপর গব করিবে না। একে অপরকে মন্দ নামে ডাকিবে না, পরস্পর (অতিরিক্ত) ঠার্টা-মশকরা করিবে না। একে অপরকে রাগান্বত করিবে না। দুর্বল, মক্তলুম, খণগস্ত, আল্লাহর রাস্তার মুজাহিদ, মুসাফির, ও ভিক্ষাপ্রা্থীকে সাহাযা করিবে এবং ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।