হায়াতুস্ সাহাবাহ্ রোঃ)-৫ ৩৫৫ আল্লাহর কিতাব শিক্ষা কর, কেননা উহা সর্বোন্তম কালাম। দ্বীনের বুঝ-জ্ঞান হাসিল কর, কেননা ইহাই অন্তরসমূহের জনা বসন্তকাল। আল্লাহর নূর (কোরআন) দ্বারা চিকিৎসা ও শেফা হাসিল কর, কেননা ইহা অন্তরের সকল রোগের জন্য সুচিকিৎসা । উত্তমরাপে উহার তেলাওয়াত কর, কেননা উহার মধো উত্তম কাহিনীসমূহ রহিয়াছে। যখন তোমাদের সম্মুখে কোরআন পড়া হয় তখন কান লাগাইয়া (অথাৎ মনোযোগ দিয়া) শুন এবং নিশ্চুপ থাক, যাহাতে তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হয়। যখন তোমরা উহার এল্ম হাসিল করার তৌফিক লাভ করিয়াছ তখন উহার উপর আমল কর, যাহাতে পরিপূর্ণ হেদায়াত লাভ করিতে পার। কারণ যে আলেম আপন এলমের বিপরীত আমল করে তাহার উদাহরণ সেই পথভ্রষ্ট জাহেলের ন্যায়, যে আপন জেহালত ও অজ্ঞতার কারণে সরলপথে চলিতে পারে না। বরৎ আমার মতে যে আলেম আপন এলম হইতে সরিয়া গিয়াছে তাহার বিরুদ্ধে হুজ্জাত ও দলীল অনেক বড় আকারে হইবে এবৎ তাহার আফসোস অনেক দীর্ঘ হইবে। পক্ষান্তরে জেহালত ও অজ্ঞতার কারণে হতবুদ্ধি জাহেল ব্যক্তির হুজ্জাত ও দলীল আকারে ছোট ও তাহার আফসোস অনেক কম হইবে । এমনিতে তো তাহারা উভয়েই পথত্রষ্ট এবং উভয়েই ধবংস হইবে। দ্বিধাগ্রস্ত হইও না, সন্দেহে পড়িয়া যাইবে, আর সন্দেহ সষ্টি হইলে একসময় কাফের হইয়া যাইবে। আর হকের ব্যাপারে গাফলতি করিলে ক্ষতিগ্রস্ত হইবে। মনোযোগ দিয়া শুন, বিচক্ষণতার বিষয় এই যে, (কাহারো প্রতি) আস্থা রাখ, কিন্ত এরূপ আস্থা রাখিও না যে, ধোকা খাইয়া যাও। তোমাদের মধো সর্বাধিক নিজের হিতাকাংখী সেই বাক্তি, যে আপন রবের সবাপেক্ষা অনুগত। আর তোঘাদের মধো সর্বাধিক নিজেকে ধোকা দেয় সেই ব্যক্তি, যে আপন বরবের সর্বাপেক্ষা নাফরমানী করে। যে আল্লাহর হুকুম মানা করিবে সে নিরাপদ থাকিবে এবং প্রফুল্ল থাকিবে। আর যে আল্লাহর নাফরমানী করিবে সে ভীত হইবে এবৎ লজ্জিত হইবে। অতঃপর তোমরা আল্লাহর নিকট একীন (দিলের বিশ্বাস) চাও এবং তাহার নিকট আপদমুক্ত জীবনের আগ্রহ প্রকাশ কর। অন্তরের সর্বোস্তম ড/্/$/.21110001179.0010
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।