৩৫৪ হায়াতুস্ সাহাবাহ (বাঃ )-€ নিশ্নুশ্রেণীর লোকদের মধা হইতে হইবে এবং তোমাদের নেতাদের মধ্যে 1 ও নিললজ্জতা ব্যাপক হইবে, এব বাদশাহী তোমাদের ছোটদের হাতে হইবে তখন কেয়ামত কায়েম হইবে। (কানয) হযরত আলী (রাঃ) একদিন লোকদের মধো বয়ানের জন্য দীড়াইলেন এবং বলিলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জনা যিনি সকল মাখলুকেব সৃষ্টিকর্তা, (রাত্রের অন্ধকারকে চিরিয়া) প্রভাত রশি পুনরুখানকারী। আমি সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তীহার বান্দা ও রাস্ল। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার অসিয়ত করিতেছি। বান্দা আল্লাহ তায়ালার নৈকট্যলাভের জন্য যে সকল উপায় অবলম্বন করিয়া থাকে তদ্ঘধো সর্বোস্তম হইল, ঈমান ও আল্লাহর রাস্তায় জেহাদ করা এবং এখলাসের কালেমা, কেননা ইহা মানুষের স্বভাবগত জিনিস এবং নামায কায়েম করা, কেননা নামাযই প্রকৃত মাযহাব। আর যাকাত প্রদান করা, কেননা ইহা আল্লাহর ফরযকৃত হুকুম। আর রমযান মাসে রোযা রাখা, কেননা ইহা আল্লাহর আযাবের জনা ঢালম্বরূপ। আর রাইতুল্লাহর হজ্জ করা, কেননা ইহা অভাব দূর করার ও গুনাহকে সরাইবার উপায়। আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, কেননা ইহার কারণে ধনসম্পদ বৃদ্ধি পায় ও দীর্ঘজীবি হয় এবং (অনাদের অন্তরে) পরিবারের মহকবত বৃদ্ধি পায়। আর গোপনে সদকা করা, কেননা ইহা গুনাহকে মিটাইয়া দেয়, রবের গোস্বাকে ঠাণ্ডা করে। আর মানুষের উপকার করা, কেননা ইহা খারাপ মৃত্যু হইতে ও ভয়ানক স্থান হইতে বাঁচায়। অধিক পরিমাণে আল্লাহর যিকির কর, কেননা আল্লাহর যিকির হইল সর্বোশ্তম যিকির। আল্লাহ তায়ালা মুস্তাকীদের সহিত যে ওয়াদা করিয়াছেন উহার প্রতি আগ্রহ কর। কেননা আল্লাহর ওয়াদা সর্বাপেক্ষা সত্য ওয়াদা। তোমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি গুয়াসাল্লামের তরীকার অনুসরণ কর, কেননা উহাই সর্বোন্তম তরীকা। এবং তাঁহার সুন্নাতের উপর আমল কর, কেননা তীহার বাত সুন্নাত সর্বোত্তম জীবন পদ্ধতি। 001109.001
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।