Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

হায়াতুস সাহাবাহ (রাঃ )-৫ ৩৫৩ হয় আল্লাহ তাআলা তাহার দোয়া দুনিয়াতে পুরণ করিয়া দিবেন এবং সে অধিক পরিমাণে ধনসম্পদ ও সন্তান-সন্তৃতির অধিকারী হইবে, বংশীয় মর্যাদা ও দ্বীনের নেয়ামত ও লাভ করিবে, নতুবা আল্লাহ তায়ালা তাহাকে এই দোয়ার বিনিময় আখেরাতে দান করিবেন। আর আখেরাত দুনিয়া হইতে হাজার গুণে) উত্তম ও চিরস্থায়ী! ফসল দুই প্রকার__দুনিয়ার ফসল হইল ধনসম্পদ ও তাকওয়া, আর আখেরাতের ফসল হইল, চিরস্থায়ী নেক আমলসমূহ! আবু ওয়ায়েল (রহঃ) বলেন, একবার হযরত আলী (রাঃ) কুফাতে লোকদের মধ্যে বয়ান করিলেন। আমি তাহাকে উক্ত বয়ানে বলিতে শুনিয়াছি, হে লোকসকল, যে বাক্তি ইচ্ছাকৃত অভাবী সাজে সে প্রকৃতই অভাবগ্রস্ত হইয়া যায়। আর যাহার বয়স বেশী হইয়া যায় সে বিভিন্ন প্রকার রোগ ও দুর্বলতার শিকার হইয়া যায়। আর যে বালা-মুসীবতের জন্য প্রস্তুতি গ্রহণ করে না সে মুসীবত আসিলে ধের্যধারণ করিতে পারে না। যে কাহারো উপর অধিকার লাভ করে সে নিজেকে অনোর উপর গ্রাধিকার দেয়। যে কাহারে। সহিত পরামর্শ করে না তাহাকে লজ্জিত হইতে হয়। এই সমস্ত কথার পর তিনি বলিয়াছলেন, অতিসত্বর এমন যানানা আসিবে যখন শুধুমাত্র ইসলামের নাম ও কোরআনের বাহ্যিক হরফের চিহ অবশিষ্কু খাকিয়া যাইবে। “তনি ইহাও বলিয়াছিলেন, মনোযোগ দিয়া শুন, মানুষের কোন বিষয় শিক্ষা করিতে লহ্জাবোধ করা উচিত নয় এবং কাহাকেও যদি এমন বিষয় সম্পরকে জিজ্ঞাসা করা হয় যাহা তাহার জানা নাই তবে সে যেন 'আমি জানি না" বলিতে লজ্জাবোধ না করে। আগামীতত এমন যামানা আসিবে তখন তোমাদের মসজিদগুলি তো আবাদ হইবে, কিন্দ্র তামাদের অন্তর ও শরীরগুলি হেদায়াত হইতে খালি হইবে। আসমানের ছায়ার নীচে সর্বাপিক্ষা মন্দ লোক তোমাদের ফকীহগণ হইবে। তাহাদের মধ্য হইতে ফেৎনা জাহের হইবে এবং তাহাদেরই দিকে আবার ফিরিয়া যাইবে। এক ব্যক্তি দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আমীরুল মুমিনীন, এরূপ কখন হইবে? হযরত আলী (রাও) বলিলেন, যখন আলেমগণ তোমাদের - ২৩ ফ/্/$/.91110001179.0010

— পৃষ্ঠা ৩৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।