Hayatus Sahabah 1-5 Vol (Bangla) — Hayatus Sahabah 05
/ ৭২৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৫২ হায়াতুস্‌ সাহাবাহ বোঃ)-৫ আদেশ ও অসৎ কাজ হইতে নিষেধ করার দ্বারা না কাহারো রুযী কমিয়া যায় আর না সময়ের পূর্বে কাহারো মৃত্যু আসিয়া পড়ে। তকদীরের ফয়সালা আসমান হইতে জমিনে বৃষ্টির ফোটার নায় অবতরণ করে। অতএব আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের তকদীরে তাহার পরিবার সম্পদ ও জান সম্পর্কে হ্রাস ও বৃদ্ধির যাহাই ফয়সালা করেন, তাহা আসমান হইতে অবতীর্ণ হয়। সুতরাৎ যখন তোমাদের পরিবার পরিজন ও তোমাদের জান-মালে কোন প্রকার লোকসান হয় এবং তোমরা অন্যের পরিবার ও জান-মালে লোকসানের পরিবর্তে বৃদ্ধি দেখ তখন উহার কারণে ফেৎনায় পড়িও না। মুসলমান ব্যক্তি যদি নীচ ও হীন কাজ্জে লিপ্ত না হয় তবে যখনই তাহার এই লোকসানের কথা স্মরণ হইবে তখনই সে বিনয়, নমতা ও দোয়া ইত্যাদি প্রদর্শন করিবে । আর হীন ও নীচ প্রকৃতির লোকদের মধো এরূপ অবস্থায় রাগ ও ক্রোধের উদ্রেক হয়, যেমন বাজি বিজয়ী জুয়াউরী, তীর দ্বারা জুয়া খেলার প্রথম দানেই সে এমন সফলতার আশা করে, যাহাতে অনেক মাল হাসিল হয়, তাহাকে বাজির মাল হারাইতে না হয়। এমনিভাবে খেয়ানত হইতে পবিত্র মুসলমান বাক্তি যখন আল্লাহর নিকট দোয়া করে তখন সে দুই কলাণ হইতে যে কোন একটির আশা করে। (হয় সে যাহা চাহিয়াছে, তাহা দুনিয়াতে লাভ করিবে, আর না হয় আখেরাতে উহার সওয়াব লাভ করিবে ।) সুতরাং আল্লাহর নিকট যাহা রহিয়াছে উহা তাহার জনা অতি উত্তম। আর না হয় আল্লাহ তায়ালা তাহাকে মালসম্পদ দান করিবেন এবং সে অধিক পরিমাণে পরিবার-পরিজন ও মালসম্পদের মালিক হইবে। ফসল দুই প্রকার। (এক দুনিয়ার ফসল, দ্বিতীয় আখেরাতের ফসল ।) দুনিয়ার ফসল হইল, ধনসম্পদ ও সন্তানসন্ততি। আর আখেরাতের ফসল হইল, নেক আমল । আল্লাহ তায়ালা কখনও কিছু লোককে উভয় প্রকারের ফসল দান করিয়া থাকেন। সুফিয়ান ইবনে উআইনা (রহঃ) বলেন, হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ) ব্যতীত আর কে এই কথা এমন সুন্দর করিয়া বলিতে পারে? আল বিদায়া গ্রন্থে অন্রূপ বুপ রিগযায়াহরশেয়ে এপ বর্ণিত হইয়াছে, 1109..00100

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।