৩৫০ হায়াতুস্ সাহাবাহ (রাঃ)-৫ বিষয়ের আশংকা করি। এক-__খাহেশাতের ও প্রবৃন্তির অনুসরণ, দুই-_দীর্ঘ আশা-আকাংখা করা। অপর রেওয়ায়াতে আছে, খাহেশ ও প্রবৃস্তির অনুসরণের কারণে মানুষ হক হইতে সরিয়া যায় এবং দীর্ঘ আশার কারণে আখেরাতকে ভুলিয়া যায়। যিয়াদ আংরাবী (রহঃ) বলেন, খারেজীদের ফেতনার পর নাহ্রাওয়ান শহর হইতে অবসর হইয়া আমীরুল মুমিনীন হযরত আলী ইবনে আবি তালেব (রাঃ) কুফার মিন্বারে উঠিয়া সর্বপ্রথম আল্লাহ তায়ালার হামদ ও সানা বর্ণনা করিলেন। তারপর কান্নার কারণে তাহার গলা বন্ধ হইয়া গেল। তিনি এত কাঁদিলেন যে, অশ্রুতে তাহার দাড়ি ভিজিয়া গেল এবং মাটিতে অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। অতঃপর তিনি আপন দাড়ি ঝাড়িলে অশ্র“র ছিটা লোকদের গায়ে পড়িল। আমরা বলাবলি করিতাম যে, হযরত আলী (পাঃ)এর অশ্রু যাহার উপর পড্ডিয়াছে, আল্লাহ তায়ালা তাহাকে জ্ঞাহান্লামের জনা হারাম করিয়া দিবেন। অতঃপর হযরত আলী (রাঃ) বলিলেন, হে লোকসকল, তোমরা এমন লোকের নায় হইও না, যে আমল না করিয়া আখেরাতের আশা করে এবং দীর্ঘ আশার কারণ তওবা করিতে দেরী করে। দুনিয়ার ব্যাপারে দুনিয়াবিরাগী যাহেদদের ন্যায় কথা বলে, কিন্তু দুনিয়ার প্রতি আগ্রহী লোকদের ন্যায় কা করে। যদি দুনিয়া পায় তবে পরিতৃপ্ত হয় না, আর না পাইলে একেবারেই কানাআত বা তুষ্ট থাকে না, যে সমস্ত নেয়ামত তাহাকে দেওয়া হয় উহার শোকর করিতে পারে না। কিন্তু অতিরিক্ত আরো চায়, অন্যদেরকে নেক কাজ্রের আদেশ করে, কিন্তু নিজে করে না, অন্যদেরকে খারাপ কাজ হইতে নিষেধ করে কিন্তু নিজে বিরত হয় না, নেক লোকদেরকে মহব্বত করে, কিন্তু তাহাদের ন্যায় আমল করে না, জালেমদের ঘৃণা করে, কিন্তু নিজে জুলুম করে। (দুনিয়াতে) যেই কাজের বিনিময়ে কিছু পাওয়ার শুধু ধারণা,জন্মে, তাহার নফস তাহাকে দিয়া সেই কাজ করাইয়া লয়, কিন্্র আখেরাতের যেই কাজের উপর পাওয়া একেবারে নিশ্চিত, সেই কাজ তাহাকে দিয়া করাইতে পারে না। মালসম্পদ পাইলে ফেতনায় পতিত হয়, অসুস্থ হইলে চিন্তিত হইয়া পড়ে। অভ্তাবপ্রস্ত হইলে নিরাশ হইয়া দুর্বল হইয়া পড়ে, গুনাহও করে ড/ড/গ%.21100901109.0010)
— পৃষ্ঠা ৩৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।